admin

প্রকাশিত: 12:00 PM, May 16, 2026

ছাতকে পীর চাচার মৃত্যুর পর বিধবা চাচিকে ভাতিজার কুপ্রস্তাব

ছাতকে পীর চাচার মৃত্যুর পর বিধবা চাচিকে ভাতিজার কুপ্রস্তাব

3

* পতিতালয়ে বিক্রির হুমকি, বিদ্যুৎ-পানিহীন মানবেতর জীবন

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর হাউলী গ্রামে এক অসহায় বিধবা নারীকে অনৈতিক কুপ্রস্তাব, প্রাণনাশের হুমকি এবং গত কয়েক মাস ধরে বিদ্যুৎ ও সুপেয় পানির সংযোগ বিচ্ছিন্ন করে মানবেতর জীবনে বাধ্য করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ভাতিজার বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী এলাকার প্রয়াত আধ্যাত্মিক ও হক্কানি পীর শাহ মোঃ লিয়াকত আলী খানের স্ত্রী মোছাঃ জেসমিন আক্তার।
স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগ থেকে জানা যায়, কৃষ্ণনগর হাউলী গ্রামের বাসিন্দা এবং ১৯৫২ সালে জন্মগ্রহণকারী বিশিষ্ট ও খাঁটি পীর শাহ মোঃ লিয়াকত আলী খান গত বছরের ১১ই মে ২০২৫ তারিখে মৃত্যুবরণ করেন। প্রায় ৭২ বছরের দণ্ডায়মান সফর শেষ করে তাঁর পরলোকগমনের পর পরই পরিবারটিতে চরম বিপর্যয় নেমে আসে। ঘরে কোনো পুরুষ অভিভাবক না থাকার সুযোগে পীর সাহেবের মৃত্যুর ৪০ দিন পার হওয়ার আগেই প্রতিবেশী আপন ভাতিজা শাহ আবুল কাশেম হারুন চাচি জেসমিন আক্তারের ওপর কুনজর দেয়।
ভুক্তভোগী জেসমিন আক্তার অভিযোগ করে জানান, অভিযুক্ত হারুন তাঁকে অনৈতিক কুপ্রস্তাব প্রদান করে এবং এতে রাজি হলে তাঁর যাবতীয় ভরণপোষণ ও টাকা-পয়সার অভাব দূর করার প্রলোভন দেখায়। কিন্তু এই অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এবং গ্রামবাসীর কাছে বিচার চাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে হারুন ও তার সহযোগীরা। একপর্যায়ে জেসমিন আক্তারকে পতিতালয়ে বিক্রি করে দেওয়ার মতো ভয়াবহ হুমকিও দেওয়া হয়।
অভিযোগে আরও জানা যায়, ক্ষোভের বশে অভিযুক্ত হারুন ও তার দলবল ওই বিধবা নারীর বসতবাড়ির বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেয়। ফলে দীর্ঘ দিন ধরে তিনি তীব্র অন্ধকার ও সুপেয় পানির অভাবে দিন কাটাচ্ছেন। আত্মরক্ষার তাগিদে ও সন্ত্রাসীদের ভয়ে অনেক সময় ওই নারী নিজ ঘরের বাথরুমে লুকিয়ে প্রাণ বাঁচাচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মরহুম শাহ লিয়াকত আলী খান আমাদের এলাকার অত্যন্ত সম্মানিত ও হক্কানি একজন মানুষ ছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর স্ত্রীর সাথে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক। একজন প্রভাবশালী মানুষ হয়ে এভাবে বিধবা নারীর বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত এর সুষ্ঠু বিচার চাই।”

4

অনুসন্ধানে জানা যায়, জেসমিন আক্তার নিজের নামে প্রয়োজনীয় কাগজপত্র ও জায়গার দলিলাদি দিয়ে গোবিন্দগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে মিটারের জন্য আবেদন করলে কর্তৃপক্ষ একটি মিটার বরাদ্দ দেয়। কিন্তু পল্লী বিদ্যুতের কর্মীরা দুই দুইবার মিটার স্থাপন করতে গেলেও বিবাদী হারুন ও তার সহযোগীদের অকথ্য গালিগালাজ, হুমকি এবং বাধার মুখে মিটার না লাগিয়েই ফিরে আসতে বাধ্য হন। পরে সাংবাদিক ছাতকের গোবিন্দগঞ্জ পল্লি বিদুৎ অফিসের এজিএম এর কাছে সরাসরি জানতে চাইলে তিনি জানান এই বিষযে ছাতক দোয়ারার এমপি সাহেব অবগত, এমন কি সিলেটের এমপি ও একজন মন্ত্রীর আত্মীয় এই হারুন। তিনি আরো জানান আমরা এখানে চাকরি করি আমাদের চাকরি তো বাচাঁনো লাগবে।
ইতিপূর্বে ভুক্তভোগী নারী ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও বিবাদীরা স্থানীয় বড় বড় রাজনৈতিক নেতার পরিচয় ও অর্থবিত্তের জোরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের ভয় দেখালেও অভিযুক্ত হারুন কোনো তোয়াক্কা করছে না, যার বেশ কিছু ভিডিও প্রমাণ সংরক্ষিত রয়েছে।
সার্বিক বিষয়ে ছাতক থানায় যোগাযোগের জন্য একাধিকবার ফোন দেওয়া হলেও কোনো কর্মকর্তা ফোন রিসিভ না করায় থানা কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমানে ছাতকে অবস্থান করছেন না।
এদিকে ভূক্তভোগী জানান আমি থানায় অভিযোগ দেওয়ার পরেও থানায় মামলা আমলে নিচ্ছেন না, নিশ্চই প্রভাবশালী কোনো নেতা পিছনে জোর দিচ্ছেন ।
অভিযোগের সত্যতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে অভিযুক্ত শাহ আবুল কাশেম হারুনের ব্যবহৃত মুঠোফোনে (সর্বশেষ ৬৯৪৭) যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান, এ বিষয়ে তিনি তাঁর আইনজীবীর সাথে যোগাযোগ করে পরবর্তীতে বক্তব্য প্রদান করবেন।
একটি স্বাধীন দেশে একজন বিধবা নারী কেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবেন এবং প্রশাসনের নাকের ডগায় কেন পানি ও বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাবেন—এমন প্রশ্ন তুলে অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে সংযোগ সচল করার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
এদিকে সাংবাদিক কে অর্থের বিনিময়ে ম্যানেজ করার নানান পায়তারা করছেন নানান মহল।

4

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

২০২৯ সালের মাঝামাঝি ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে

২০২৯ সালের মাঝামাঝি ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে

1 * ১৪ দিনে মিলবে ব্যবসার অনুমোদন * দক্ষিণ সুরমায় ১৮৮ একরে নতুন বিসিক * অপরাধ দমনে ফেস রিকগনিশন ক্যামেরা

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

2 সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: মোঃ আব্দুর রফিক

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: মোঃ আব্দুর রফিক

6 সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়েছেন। তাঁর নির্দেশনায় সারাদেশে

কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

1 সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ভারতের ডাউকি রফতানিকারক গ্রুপের

হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মানের এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মধ্যে কোরআনের প্রতি অনুরাগ সৃষ্টি

সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়

সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়

2 সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’ পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ

সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন

সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন

6 বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক মেম্বার ও আম্বরখানা পয়েন্টের লাইনম্যান মো. তিতাস খানকে অন্যায়ভাবে

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

4 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

1
4