admin

প্রকাশিত: 10:50 AM, May 17, 2026

নিজের জালেই ফেঁসে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জাহেদুর রহমান!

নিজের জালেই ফেঁসে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জাহেদুর রহমান!

1

* ভুয়া মামলা, সুদের ব্যবসা ও সার্টিফিকেট জালিয়াতিসহ নানা গুরুতর অভিযোগ

স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রবাসী জাহেদুর রহমানের বিরুদ্ধে ভুয়া মামলা, ভয়ভীতি প্রদর্শন এবং আর্থিক প্রতারণার মারাত্মক অভিযোগ উঠেছে। অন্যের বিরুদ্ধে জাল বিছাতে গিয়ে উল্টো নিজেই বড় ধরনের আইনি মারপ্যাঁচে পড়তে যাচ্ছেন বলে জানা গেছে।
অনুসন্ধানে জানা যায়, জাহেদুর রহমান নিজেকে একজন আইটি বা কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিলেও ভুয়া সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে তিনি পূর্বের চাকরি থেকে বহিষ্কৃত হন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের কঠোরভাবে নিয়ন্ত্রিত ও অনেক ক্ষেত্রে অবৈধ হিসেবে বিবেচিত ‘সুদের ব্যবসা’র (মানি ল্যান্ডিং) সঙ্গে জড়িয়ে পড়েন।
অভিযোগ রয়েছে, জাহেদুর রহমান ব্যবসার নামে বিভিন্ন পরিচিত ব্যবসায়ীদের উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সুদে অর্থ লেনদেন করতেন। একইভাবে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বসবাসরত এক বাংলাদেশি ব্যবসায়ীকে আর্থিকভাবে কোণঠাসা ও জিম্মি করতে ভুয়া মামলা এবং ভয়ভীতি প্রদর্শনের অপচেষ্টা চালান তিনি।
ভয়ভীতি ও হুমকিতে দমে না গিয়ে ভুক্তভোগী ওই প্রবাসী ব্যবসায়ী পাল্টা আইনি পদক্ষেপ নিয়েছেন। তিনি জাহেদুর রহমানের বিরুদ্ধে মানহানি ও বিশাল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণের মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, মামলার প্রাথমিক পর্যায়ে জাহেদুর রহমানের বিরুদ্ধে আনা কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ফলে আইনিভাবে তিনি বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
মার্কিন আইন বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে ইচ্ছাকৃতভাবে মিথ্যা মামলা দায়ের, মানহানি কিংবা আদালতকে বিভ্রান্ত করার অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিকে বড় অঙ্কের আর্থিক জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্তসহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়। এমনকি অপরাধের গুরুত্ব বিবেচনায় তার অভিবাসন (ইমিগ্রেশন) স্ট্যাটাস বা গ্রিন কার্ডও ঝুঁকিতে পড়তে পারে।
তবে মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সব অভিযোগই তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি আইনগতভাবে নিজেকে নির্দোষ দাবি করার অধিকার রাখেন। এই বিষয়ে মামলার পরবর্তী শুনানিতে বিস্তারিত জানা যাবে।

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

২০২৯ সালের মাঝামাঝি ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে

২০২৯ সালের মাঝামাঝি ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে

5 * ১৪ দিনে মিলবে ব্যবসার অনুমোদন * দক্ষিণ সুরমায় ১৮৮ একরে নতুন বিসিক * অপরাধ দমনে ফেস রিকগনিশন ক্যামেরা

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

3 সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 2 শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: মোঃ আব্দুর রফিক

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: মোঃ আব্দুর রফিক

1 সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়েছেন। তাঁর নির্দেশনায় সারাদেশে

কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

4 সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ভারতের ডাউকি রফতানিকারক গ্রুপের

হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মানের এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মধ্যে কোরআনের প্রতি অনুরাগ সৃষ্টি

সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়

সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়

2 সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’ পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ

সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন

সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন

2 বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক মেম্বার ও আম্বরখানা পয়েন্টের লাইনম্যান মো. তিতাস খানকে অন্যায়ভাবে

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

4 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

1
3