editor

প্রকাশিত: 1:35 PM, May 18, 2026

সামছু-রূপসা দম্পতির বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ওসমানী হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীরা জিম্মি

সামছু-রূপসা দম্পতির বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োজিত সাধারণ কর্মচারীদের জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে।

অভিযুক্তরা হলেন- হাসপাতালে নিয়োজিত জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সাউদিয়া সিকিউরিটি সার্ভিস লিমিটেড’-এর মালিক পক্ষ শামসুজ্জামান সামছু এবং তার স্ত্রী রূপসা, যিনি নিজেই হাসপাতালের একজন সরকারি স্টাফ।

ভুক্তভোগী কর্মচারীদের অভিযোগ, স্বামী-স্ত্রীর এই যুগল হাসপাতালের ভেতরে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাউদিয়া সিকিউরিটির অধীনে কর্মরত শত শত আউটসোর্সিং কর্মী। চাকরি টিকিয়ে রাখা এবং নানা সুযোগ-সুবিধার নামে তাদের কাছ থেকে নিয়মিত ইচ্ছেমতো মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, শামসুজ্জামান সামছু সাউদিয়া সিকিউরিটি সার্ভিসের মালিক পক্ষ হওয়ার সুবাদে কর্মচারীদের নিয়ন্ত্রণ করেন। অন্যদিকে, তার স্ত্রী রূপসা হাসপাতালের সরকারি স্টাফ হওয়ায় ভেতরে তার একচ্ছত্র প্রভাব রয়েছে। এই দ্বৈত ক্ষমতার অপব্যবহার করে তারা আউটসোর্সিং কর্মচারীদের ওপর ছড়ি ঘোরান।

অভিযোগ রয়েছে, নতুন নিয়োগ, ডিউটি বণ্টন, কিংবা বেতন ছাড় করানোর প্রতিটি ধাপে কর্মচারীদের গুনতে হয় নির্দিষ্ট অঙ্কের কমিশন। কোনো কর্মচারী তাদের দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে বা বিলম্ব করলে, তাকে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, সামছু ও রূপসা দম্পতির এই বেপরোয়া বাণিজ্যের পেছনে হাসপাতালেরই কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী সরাসরি জড়িত রয়েছেন। হাসপাতালের ভেতরের একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় এই দম্পতি কাউকেই পরোয়া করেন না। অবৈধ আয়ের একটি বড় অংশ ওই চক্রের পকেটেও যায় বলে গুঞ্জন রয়েছে।

ভুক্তভোগী কর্মচারীরা অত্যন্ত দরিদ্র ও অসহায় পরিবার থেকে আসা। অনেক কষ্ট করে তারা এক থেকে দেড় লাখ টাকার বিনিময় এই আউটসোর্সিংয়ের চাকরিটি জোগাড় করেছেন। ফলে চাকরি হারানোর চরম ভয়ে কেউ এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার বা প্রতিবাদ করার সাহস পান না। কর্মচারীদের এই নীরবতার সুযোগ নিয়ে সামছু ও রূপসা দম্পতি দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে এই ‘নিয়োগ ও চাঁদাবাজি বাণিজ্য’ চালিয়ে যাচ্ছেন।

এক ভুক্তভোগী কর্মচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দিনরাত হাড়ভাঙা খাটুনি খেটে যে বেতন পাই, সেখান থেকেও যদি বড় অংশ এদের পকেটে চলে যায়, তবে আমাদের পরিবার চলবে কীভাবে? আমরা এই জুলুম থেকে মুক্তি চাই।

এই বিষয়ে সাউদিয়া সিকিউরিটি সার্ভিস লিমিটেড দায়িত্বরত উপ- ব্যবস্থাপনা পরিচালক রুবেল আহমেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করিলে তিনি ফোন রিসিভ করেন নি।

ওসমানী হাসপাতালের মতো একটি সংবেদনশীল সরকারি প্রতিষ্ঠানে এমন প্রকাশ্য চাঁদাবাজি ও সিন্ডিকেট বাণিজ্যের কারণে হাসপাতালের সার্বিক শৃঙ্খলা ও সেবার মান ব্যাহত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই চক্রের হাত থেকে অসহায় আউটসোর্সিং কর্মচারীদের রক্ষা করতে এবং হাসপাতালের ভেতরের অসাধু কর্মকর্তাদের চিহ্নিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও কঠোর তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন