admin

প্রকাশিত: 11:04 AM, May 19, 2026

ব্রিটিশ হাইকমিশনের অনুসন্ধানে উন্মোচিত ভয়াবহ জালিয়াতি :  সিসিকে ভুয়া জন্মসনদ কেলেঙ্কারি

আন্তর্জাতিক আস্থার সংকটে বাংলাদেশের নাগরিক নিবন্ধন ব্যবস্থা

ব্রিটিশ হাইকমিশনের অনুসন্ধানে উন্মোচিত ভয়াবহ জালিয়াতি :  সিসিকে ভুয়া জন্মসনদ কেলেঙ্কারি

1

স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অঞ্চল-০৬ কার্যালয়কে কেন্দ্র করে সংঘটিত ভয়াবহ জন্মসনদ জালিয়াতির ঘটনা এখন জাতীয় উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। ব্রিটিশ হাইকমিশনের তদন্তে ১১টি ভুয়া জন্মসনদের তথ্য উদ্ঘাটিত হওয়ার পর দেশের নাগরিক নিবন্ধন ব্যবস্থার নিরাপত্তা, প্রশাসনিক জবাবদিহিতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে গভীর প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, এ ধরনের অনিয়ম বাংলাদেশের পাসপোর্ট, ভিসা যাচাই ও জাতীয় পরিচয় ব্যবস্থার প্রতি বিদেশি রাষ্ট্রগুলোর আস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করতে পারে।তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি সুসংগঠিত জালিয়াত চক্র সরকারের ডিজিটাল জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্যভান্ডার ব্যবস্থার দুর্বলতা কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে ভুয়া জন্মনিবন্ধন তৈরি করে। ব্রিটিশ হাইকমিশনের যাচাই প্রক্রিয়ায় প্রকাশ পায়, জন্মসনদের সঙ্গে দাখিল করা জাতীয় পরিচয়পত্র, ম্যানুয়াল জন্মসনদ, এমনকি অভিভাবকের পাসপোর্টসহ অধিকাংশ নথিই ছিল জাল ও মনগড়া তথ্যনির্ভর।আরও উদ্বেগজনক বিষয় হলো—প্রতিটি আবেদনে জন্মস্থান হিসেবে “সিলেট সিটি করপোরেশন” উল্লেখ করা হলেও তার পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ বা বৈধ তথ্য উপস্থাপন করা হয়নি। তবুও যাচাই-বাছাই ছাড়া সরকারি সিস্টেমে এসব আবেদন অনুমোদিত হয়েছে।জানা গেছে, বিডিআরআইএস নীতিমালা অনুযায়ী জন্মনিবন্ধন অনুমোদনের পূর্বে নিবন্ধন সহকারী ও নিবন্ধকের পৃথক যাচাই বাধ্যতামূলক। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চরম অবহেলা, দায়িত্বহীনতা ও প্রশাসনিক শৈথিল্যের কারণে ভুয়া তথ্যই সরকারি তথ্যভান্ডারে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত হয়।এ ঘটনায় রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় গত ২৭ এপ্রিল জারি করা এক চিঠিতে সিসিক অঞ্চল-০৬ এর নিবন্ধক ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এবং নিবন্ধন সহকারী নজরুল ইসলামকে সরাসরি দায়ী করে। চিঠিতে তাদের কর্মকাণ্ডকে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪’-এর ২১(১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন, দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক অসদাচরণ হিসেবে উল্লেখ করা হয়।একইসঙ্গে নিবন্ধন সহকারী নজরুল ইসলামের নিবন্ধন ক্ষমতা অবিলম্বে বাতিল করে অন্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া ভুয়া তথ্য ব্যবহার করে জন্মসনদ গ্রহণকারী ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।রেজিস্ট্রার জেনারেলের নির্দেশনার পর ইতোমধ্যে সিসিক অঞ্চল-০৬ থেকে ইস্যুকৃত ১১টি জন্মনিবন্ধন স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম-ঠিকানাও প্রকাশ করা হয়।ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় সরকার বিভাগসহ প্রশাসনের বিভিন্ন স্তরে চরম উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, অতীতে বিচ্ছিন্নভাবে জন্মসনদ জালিয়াতির অভিযোগ উঠলেও এবারই প্রথম কোনো বিদেশি মিশনের অনুসন্ধানে বড় পরিসরে এমন জালিয়াতি প্রকাশ্যে এলো।বিশেষজ্ঞরা বলছেন, জন্মসনদ কেবল একটি স্থানীয় সনদ নয়; এটি আন্তর্জাতিক পর্যায়ে নাগরিক পরিচয় যাচাইয়ের গুরুত্বপূর্ণ দলিল। ফলে এ ধরনের জালিয়াতি আন্তর্জাতিক অভিবাসন, ভিসা প্রক্রিয়া ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে ডিজিটাল নিরাপত্তা জোরদার, বহুমাত্রিক তথ্য যাচাই, নিয়মিত অডিট এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, সংঘবদ্ধ একটি প্রতারক চক্র ২০২৪ ও ২০২৫ সালের বিভিন্ন সময়ে জাল কাগজপত্র দাখিল করে জন্মনিবন্ধন সংগ্রহ করেছে। বিষয়টি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট সনদ বাতিল করা হয়েছে এবং রেজিস্ট্রার জেনারেলের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।তিনি আরও স্বীকার করেন, “এ ঘটনায় আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের অনিয়ম আর না ঘটে, সেজন্য অধিক সতর্কতা ও কঠোর যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হবে।”

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

২০২৯ সালের মাঝামাঝি ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে

২০২৯ সালের মাঝামাঝি ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে

5 * ১৪ দিনে মিলবে ব্যবসার অনুমোদন * দক্ষিণ সুরমায় ১৮৮ একরে নতুন বিসিক * অপরাধ দমনে ফেস রিকগনিশন ক্যামেরা

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

8 সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: মোঃ আব্দুর রফিক

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: মোঃ আব্দুর রফিক

6 সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়েছেন। তাঁর নির্দেশনায় সারাদেশে

কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

8 সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ভারতের ডাউকি রফতানিকারক গ্রুপের

হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মানের এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মধ্যে কোরআনের প্রতি অনুরাগ সৃষ্টি

সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়

সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়

4 সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’ পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ

সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন

সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন

5 বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক মেম্বার ও আম্বরখানা পয়েন্টের লাইনম্যান মো. তিতাস খানকে অন্যায়ভাবে

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

6 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

1
7