editor
প্রকাশিত: 4:21 PM, December 20, 2020
অনলাইন ডেস্ক:
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এএম নাঈমুর রহমান দুর্জয় নিজ এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছেন।এ সময় তিনি সবাইকে করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাইকে মাস্ক পরিধানসহ করোনার সব স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন।তিনি বৃহস্পতিবার বিকালে ঘিওর ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে ব্যক্তিগত তহবিল থেকে অসহায় দুস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এ সময় তিনি ঘিওর এলাকার ৭০০ দুস্থের মধ্যে কম্বল বিতরণ করেন। এর আগে তিনি উপজেলার শ্রীধরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬০০ ও দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৭০০ কম্বল বিতরণ করেন।এমপি দুর্জয় বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার করোনা মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করেছে। যে কারণে সারাবিশ্বেই তিনি প্রশংসিত হয়েছেন।এর আগে বৃহস্পতিবার দুপুরে তিনি দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১ হাজার ৬০০ প্রান্তিক কৃষকের মধ্যে উন্নত জাতের বাদামের বীজ বিতরণ করেন।এ সময় অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, দৌলতপুর কৃষি অফিসার রেজাউল হক, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আ’লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।
পরে ঘিওরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন