admin
প্রকাশিত: 10:51 PM, August 11, 2024

হামলায় ভাংচুরকৃত বসতঘরের আসবাবপত্র
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আকাখাজনা গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতা মিছবাহ আহমদের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপির ৭/৮ জনের একটিদল এই ঘটনাটি ঘটিয়েছে। ১০ আগস্ট শনিবার রাত ৮টার দিকে এই ঘটনাটি ঘটে। মিছবাহ আহমদ আকাখাজনা গ্রামের মখলিছুর রহমানের পুত্র ও ৫নং কুড়ারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হন।
জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর উপজেলা শহরসহ প্রত্যন্ত এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা প্রকাশ্যে এই ঘটনা গুলো ঘটাচ্ছে। এই ধারাবাহিকতায় ঘটনার দিন স্থানীয় বিএনপির ৭/৮ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগ নেতা মিছবাহ আহমদের বাড়িতে গিয়ে তার সন্ধান করে। তারা জোরপূর্বক বসতঘরে ঢুকে তল্লাশী চালায়। তাকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে বশতঘরে এলোপাতাড়ি হামলা চালায়। তারা বসতঘরের মূলবান আসবাবপত্র, ঘরের দরজা, জানালা ভাংচুর করে। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি ও নির্যাতন করে। এসময় পরিবারের সদস্যরা ভয়ে চিৎকার করলে প্রতিবেশী লোকজন ছুটে আসেন। লোকজন আসার পর হামলাকারীরা হুমকী দিয়ে চলে যায়। তারা প্রকাশ্যে হুমকী দিয়ে যায়, আওয়ামী লীগ নেতা মিছবাহ আহমদকে যেখানে পাবে সেখানেই খুন করবে।
এই ঘটনায় মিছবাহ আহমদের পরিবারের সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতায় আতংক ছড়িয়ে পড়েছে। স্থানীয় লোকজনের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে দেশের অস্থিতিশীল এই অবস্থায় হামলাকারীদের ভয়ে কেউ মুখ খোলে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়