admin
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলার সর্বস্তরের নাগরিকসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ, উৎসর্গ এবং মহান আল্লাহর প্রতি অকুন্ঠ ভালোবাসার এক অনন্য শিক্ষা নিয়ে হাজির হয়। এই উৎসবের মূল বাণী হলো ত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করা।”
তিনি আরও উল্লেখ করেন যে, ঈদের আনন্দ যেন কেবল নিজের পরিবার ও পরিজনদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। সমাজের অবহেলিত, দুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পরিশেষে, তিনি পবিত্র ঈদুল আজহায় সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করেন এবং পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে সিলেট জেলাকে পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। ঈদ মোবারক!
3 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ
6 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট
5 পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক,
8 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মদন মোহন কলেজ ছাত্রদলের
6 সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনের সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম
8 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ডের বাহুবল আবাসিক এলাকায় কোরবানির বর্জ্য দ্রুত ও সুচারুভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করার
2 পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিলেট নগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মুসলিম জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি
2 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। 4 এক শুভেচ্ছা বার্তায় ফোরামের