editor
প্রকাশিত: 5:16 PM, December 20, 2020
অনলাইন ডেস্ক:
সুনামগঞ্জের আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া স্ত্রী হত্যা মামলার আসামি ইকবাল হোসেন (৩৫) কে সিলেট শহর থেকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ইকবাল হোসেন জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেংগেরগাঁওয়ের রমজান আলীর ছেলে। পালিয়ে যাওয়ার ৯ দিন পর গত শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর থানার পুলিশ তাকে সিলেট শহরের লালদিঘির পাড় এলাকা থেকে গ্রেপ্তার করে। জানা গেছে, গত ৯ই ডিসেম্বর জেল হাজত থেকে আদালতে আনা হয় আসামি ইকবালকে। ওইদিনের কোনো এক সময় আদালত থেকে পালিয়ে যায় ইকবাল। শুক্রবার সন্ধ্যায় সিলেট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ও স্ত্রী হত্যা মামলাসহ দুইটি মামলার আসামি ইকবাল হোসেনকে গতকাল দুপুর ১২টায় সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল আহমদের আদালতে সোপর্দ করা হয়েছে।আদালত ইকবাল হোসেনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আশেক সুজা মামুন বলেন, ইকবাল হোসেনকে সিলেট থেকে গ্রেপ্তারের পর দুইটি মামলার আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
S/H-(Ripa-5)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে