editor
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জুন ২, ২০২৬
মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিভাগীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগীয় যুবদল “শহীদ জিয়ার জীবন ও কর্ম” শীর্ষক এই বিশেষ সভার ডাক দিয়েছে।
আগামী বৃহস্পতিবার (৪ জুন) বিকাল ৩টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত বিভাগীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, এম.পি.। এছাড়া যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন কর্মসূচিটি সফল করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর যুবদলের আওতাধীন সকল উপজেলা, পৌরসভা এবং ৪২টি ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানান।
1 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম বলেছেন, কবি ও সাহিত্যিকরা তাদের সাহিত্য কর্মের মাধ্যমে দেশ,
8 মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিভাগীয় আলোচনা সভার
5 ষাটের দশকের ছাত্র রাজনীতির অহংকার, ‘৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, স্বাধীন বাংলাদেশ নির্মাণের অন্যতম রূপকার ও সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল
5 বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখা সিলেট এর কমিটি কেন্দ্রীয় কমিটি ২০২৬-২৮ সেশনের অনুমোদন প্রদান করা হয়।
6 সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য সংশ্লিষ্ট এলাকার
8 মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা বিএনপি
4 সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প, পাট
1 সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সোমবার