editor
প্রকাশিত: 5:37 PM, December 20, 2020
অনলাইন ডেস্ক::
করোনা-উত্তরকালে গত জুনে রাজধানীর বিভিন্ন সড়কে এক গবেষণায় দেখা গেছে, যানজটের কারণে প্রতিদিন নষ্ট হয়েছে এক কোটি ৯০ লাখ কর্মঘণ্টা। যানজটে নষ্ট হওয়া অতিরিক্ত সময়ের মূল্য গড়ে ঘণ্টায় ৭০ টাকা ধরে হিসাব করলে দেখা যায়, প্রতিদিন ক্ষতির পরিমাণ ১৩৭ কোটি ৩০ লাখ টাকা। রাজধানীর সড়কে গবেষণাটি পরিচালনা করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (এআরআই)। ।যানজটে নষ্ট হওয়া অতিরিক্ত সময়, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জ্বালানির ব্যবহার, পরিবেশদূষণ ও দূষণের ফলে স্বাস্থ্যগত সমস্যা, যানজটে আটকা পড়ে সিগন্যাল থেকে বের হওয়ার পর দ্রুত গাড়ি চালানোয় জানমালের ক্ষতি এবং যানজটে সড়কে গাড়ির অতিরিক্ত চাপের ফলে রাস্তার স্থায়িত্ব কমে যায়। এই পাঁচ খাত মিলিয়ে রাজধানীর সড়কে প্রতিদিন ক্ষতির পরিমাণ ১৫২ কোটি ৫৬ লাখ টাকা।এই পাঁচ খাত মিলিয়ে রাজধানীর সড়কে বছরে আনুমানিক ক্ষতির একটা চিত্র তুলে ধরা হয়েছে। দেখা যাচ্ছে বছরে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৫৫ হাজার ৬৮৫ কোটি ১৩ লাখ টাকা।গবেষণার এই ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার কথা রয়েছে। তবে তার আগেই সম্প্রতি বিষয়টি নিয়ে কালের কণ্ঠ’র সঙ্গে কথা বলেন এআরআইয়ের পরিচালক ও যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান।প্রতিটি খাতে ক্ষতির পরিমাণ ব্যাখ্যা করতে গিয়ে ড. হাদিউজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘গবেষণাটি করা হয়েছে এক দিনের গড় হিসাব করে। এ ক্ষেত্রে সব ধরনের যানবাহনের দুই কোটি ৫০ লাখ ট্রিপের সংখ্যা মাথায় রাখা হয়েছে। যানজটে নষ্ট হওয়া অতিরিক্ত সময়ের মূল্য গড়ে ঘণ্টায় ৭০ টাকা ধরে প্রতিদিন ১৩৭ কোটি ৩০ লাখ টাকা হিসাব করা হয়েছে। গ্যাস, ডিজেল, অকটেন ও পেট্রলের পেছনে অতিরিক্ত ব্যয় হিসাবে ক্ষতি হয়েছে প্রতিদিন গড়ে চার কোটি ১৫ লাখ টাকা। পরিবেশদূষণ এবং এই দূষণের ফলে বহু মানুষ নানাভাবে স্বাস্থ্যগত সমস্যায় পড়েছে। তাদের চিকিৎসার পেছনে ব্যয়সহ পরিবেশের ক্ষতি হিসাব করা হয়েছে প্রতিদিন গড়ে আট কোটি ৭৪ লাখ টাকা। এ ছাড়া যানজটের সময় সড়কে গাড়ির অতিরিক্ত চাপের ফলে রাস্তার স্থায়িত্ব কমেছে ১৮ থেকে ৩০ শতাংশ। এতে করে প্রতিদিন গড়ে ক্ষতি হয়েছে আট লাখ ২২ হাজার টাকা। আর জীবনের মূল্য কখনো টাকার অঙ্কে হিসাব করা যায় না। তার পরও দ্রুত গাড়ি চালানোর ফলে প্রতিদিন জানমালের ক্ষতি হিসাব করা হয়েছে এক কোটি ৫৫ লাখ টাকা। মোট এই পাঁচ খাতে প্রতিদিন গড়ে ক্ষতি হয়েছে ১৫২ কোটি ৫৬ লাখ টাকা।
S/H-(mou-06)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন