editor
প্রকাশিত: 6:09 PM, June 4, 2026
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টায় নগরীর উপশহরস্থ এসোসিয়েশনের কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি এই ধরনের আয়োজন ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করে। বর্তমান জ্বালানি খাতের নানা চ্যালেঞ্জ মোকাবিলা এবং সেবার মান ধরে রাখতে ব্যবসায়ীদের একতাবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।
বক্তারা আরো বলেন, ইতোমধ্যে বিদ্যুৎতের বিল বৃদ্ধি করেছে। তার ধারাবাহিকতায় সিএনজি ফিলিং স্টেশনের কমিশন বৃদ্ধি করতে হবে। এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোর সার্বিক নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়া সংগঠনের প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও মালিকপক্ষের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে নেতৃবৃন্দ সংক্ষেপে আলোচনা করেন।
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব কাজী মাহবুব হোসেন, প্রফেসর সিরাজুল হক, সুব্রত ধর বাপ্পি, আনহার উদ্দিন, সৈয়দ সাইফুল আলম, ইফতেখার আহমেদ, জিহাহ আহমেদ, আলী আহমদ, একে এম মনোয়ার হোসেন, কামাল উদ্দিন, লোকমান আহমদ মাছুম, সাইমুল আলম সেতু, হাজী মো: জাফর সাদেক কয়েছ গাজী, সাজুওয়ান আহমদ, এলপিজি এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক সাইফুল আলম, শ্রেষ্ট দাস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন আনহার উদ্দিন।
উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির শীর্ষ কর্মকর্তা, কার্যনির্বাহী সদস্য এবং সাধারণ ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন