admin
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবুল কালামকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর কদমতলী এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কালাম কদমতলী এলাকার মৃত আব্দুল হাসিবের ছেলে।
পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার বারখোলা গ্রামের মৃত ছানা মিয়ার ছেলে ব্যবসায়ী মোঃ সোলেমান হোসেন সুমনের কাছ থেকে ২০২৪ সালের আগস্ট মাসে ব্যবসা সম্প্রসারণের কথা বলে ৭০ লাখ টাকা ঋণ নেন কদমতলীর বাসিন্দা হোসেন আহমেদ, আবুল কালাম ও এটিএম আফজাল কবির। ফেঞ্চুগঞ্জ সড়কস্থ শাহজালাল ফিলিং স্টেশনে ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে এই টাকা নেওয়া হয়েছিল।
তবে চুক্তির মেয়াদ শেষ হলেও তারা ঋণের টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা শুরু করেন। পরবর্তীতে পাওনা টাকার বিপরীতে দেওয়া চেক ব্যাংকে ডিজঅনার হলে কোনো উপায় না পেয়ে ব্যবসায়ী সোলেমান হোসেন সুমন আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত এই মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন।
আদালতের পরোয়ানার ভিত্তিতে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল গত বৃহস্পতিবার মধ্যরাতে কদমতলী এলাকায় অভিযান চালিয়ে আবুল কালামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এদিকে স্থানীয় সূত্রে ও অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত হোসেন, কালাম ও আফজাল চক্রটি একইভাবে আরও একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় ব্যবসায়ীরা এই চক্রের বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দক্ষিণ সুরমা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। একই সাথে এই মামলার পলাতক বাকি ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
8 ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান
2 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত
8 স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি গত ১৭ বছর ধরে সিলেটের রাজপথ কাঁপানো ত্যাগী
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরে আবারও ফিরতে শুরু করেছে পুরনো আতঙ্ক। আওয়ামী লীগ সরকারের আমলে
8 স্টাফ রিপোর্টার: সিলেটে নারীদের দিয়ে পাতা ‘মধুফাঁদ’ বা ‘হানিট্র্যাপ’ চক্রের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সচেতনতামূলক প্রচার ও পুলিশের বারবার
7 সিলেটে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি সম্পর্কে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি
4 বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ
2 ডেস্ক রিপোর্ট: জ্বালানী তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে নিজের করা একটি