editor
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জুন ৬, ২০২৬
ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।
শনিবারের (৬ জুন) মধ্যে মূল আসামিদের গ্রেফতার করা না হলে আগামীকাল রোববার ভোর ৬টা থেকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক মো. মাহফুজ মিয়া এক যৌথ বার্তায় এই আলটিমেটাম ও ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২১ মে জেলার বিমানবন্দর থানার ধূপাগুলে নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শ্রমিক নেতা মো. আবুল হোসেন। পথে উপজেলার খাগাইল এলাকায় একদল সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত ও পরিকল্পিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, খাগাইলের আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে এই বর্বরোচিত হত্যাচেষ্টা চালানো হয়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ছয়দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৭ মে তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে পবিত্র ঈদের দিন তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়।
হত্যাকাণ্ডের বিচার দাবিতে গত বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং র্যাব-৯ কার্যালয়ে স্মারকলিপি দেয় সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। জেলা কমিটির সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মো. মাসুম আহমদ লস্কর এই স্মারকলিপি প্রদান করেন।
শ্রমিক নেতৃবৃন্দের অভিযোগ, এত বড় নৃশংস হত্যাকাণ্ডের পরও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।
উল্টো তাঁদের অভিযোগ— কোম্পানীগঞ্জ থানার ওসির প্রচ্ছন্ন সহায়তায় মামলার অন্যতম মূল অভিযুক্ত নাসির উদ্দিন দেশ ছেড়ে অলরেডি কানাডায় পালিয়ে গেছেন। পুলিশের এমন রহস্যজনক ভূমিকায় চরম ক্ষোভ বিরাজ করছে সাধারণ শ্রমিকদের মাঝে।
আসামি পলায়ন ও গাফিলতির অভিযোগের বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন চন্দ্র কর্মকার বলেন, অভিযোগ সঠিক নয়। মূল আসামিদের গ্রেফতারের জন্য আমাদের থানা পুলিশ এবং ডিবি পুলিশ যৌথভাবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
এদিকে, আজ শনিবারের মধ্যে আসামিরা গ্রেফতার না হলে রোববার ভোর থেকে পাথর কোয়ারি ও পর্যটন সমৃদ্ধ সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে পণ্য ও পাথর পরিবহনে স্থবিরতা নেমে আসার আশঙ্কা করা হচ্ছে।
6 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল
8 ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান
5 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত
7 স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি গত ১৭ বছর ধরে সিলেটের রাজপথ কাঁপানো ত্যাগী
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরে আবারও ফিরতে শুরু করেছে পুরনো আতঙ্ক। আওয়ামী লীগ সরকারের আমলে
3 স্টাফ রিপোর্টার: সিলেটে নারীদের দিয়ে পাতা ‘মধুফাঁদ’ বা ‘হানিট্র্যাপ’ চক্রের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সচেতনতামূলক প্রচার ও পুলিশের বারবার
3 সিলেটে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি সম্পর্কে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি
2 বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ