editor
প্রকাশিত: 12:50 AM, June 7, 2026
সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও বালাগঞ্জ উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, লন্ডন মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক এবং বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন- আমরা স্পষ্টভাবে বলতে চাই, মাননীয় সংসদ সদস্য মহোদয়ের বক্তব্য কোনো আলেম-ওলামা, পীর-মাশায়েখ বা ধর্মীয় ব্যক্তিত্বকে উদ্দেশ্য করে দেওয়া হয়নি। বরং তিনি সবসময় আলেম-ওলামাদের সম্মান করেন এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। তাঁর রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে আলেম-ওলামাদের প্রতি তাঁর আন্তরিকতা ও সহযোগিতার বহু দৃষ্টান্ত রয়েছে। মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক সমালোচনাও থাকতে পারে। কিন্তু অশালীন ভাষা ব্যবহার করা সমাজের সম্মানীত নাগরিক এবং দলের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমরা এই ধরনের অপপ্রচার, মিথ্যাচার ও কুরুচিপূর্ণ প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে সকলের প্রতি আহ্বান জানাই, কোনো বক্তব্য বা তথ্য শেয়ার করার আগে তার প্রকৃত প্রেক্ষাপট এবং সত্যতা যাচাই করুন। সত্যকে আড়াল করা যায় না; অপপ্রচার সাময়িকভাবে বিভ্রান্তি সৃষ্টি করতে পারলেও শেষ পর্যন্ত সত্যই প্রতিষ্ঠিত।
অহেতুক শান্তিপ্রিয় এলাকা যারা অশান্ত করার পায়তারা করছেন তাদের কোন ভাবেই ছাড় দেয়া হবে না।
1 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি
5 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।
1 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে
6 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
2 দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে
1 সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পরও
4 পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই
6 সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি)