editor
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ বলেছেন, কুরআন গোটা মানবজাতির জন্য হিদায়াত রূপ নাযিল হয়েছে। সেই হেদায়াতের আলোয় নিজেরা আলোকিত হওয়া জরুরী| কুরআনের শিক্ষা ও দীক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে| তাহলে দেশ জাতি ও সমাজ আলোকিত হবে| ইত্তেহাদুল কুররা বাংলাদেশ সহীহ কুরআন তিলাওয়াতের সৌন্দর্য ছড়িয়ে দিতে ৩৭ বছর থেকে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে| আমি এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি|
তিনি সোমবার (৮ জুন) সকালে ইত্তেহাদুল কুররা বাংলাদেশ বোর্ডের অধীনে অনুষ্ঠিত রাবে, খামিস ও সনদ জামায়াতের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন|
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ক্বারী মুফতি আলী হায়দারের সভাপতিত্বে ও প্রধান কেন্দ্রের উস্তায ক্বারী মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসা ছাতক সুনামগঞ্জের সাবেক প্রিন্সিপাল শায়খ ক্বারী মাওলানা আব্দুস সালাম আল মাদানী|
অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন ইত্তেহাদুল কুররা’র সেক্রেটারি জেনারেল ক্বারী মাওলানা আ.স.ম আলা উদ্দীন| উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ক্বারী মাওলানা শওকত আলী, ক্বারী মাওলানা আব্দুল লতিফ, কেন্দ্রীয় অফিস সম্পাদক ক্বারী এ.এইচ.এম আব্দুল বাসিত, কেন্দ্রীয় কমিটির সদস্য ক্বারী আব্দুল হাকিম| শুরুতে কুরআন তিলাওয়াত করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ক্বারী মাওলানা আব্দুল হাই|
এবারের কেন্দ্রীয় পরীক্ষায় রাবে জামায়াতে ২৭৬০ জন পরীক্ষার্থী অংশ নেন, পাশের হার ৮৬%, জিপিএ-৫ অর্জনকারী ৮৬ জন| খামিস জামায়াতে অংশ নেন ১৭৭৩ জন, পাশের হার ৮৯.৬২%, জিপিএ-৫ অর্জনকারী ৭৮ জন এবং সনদ জামায়াতে অংশগ্রহণকারী ছিলো ৯৫১ জন, পাশের হার ৮৯.৫৮%, জিপিএ-৫ অর্জনকারী ১৩০ জন| সিলেট বিভাগের ৩ শতাধিক শাখায় সবমিলিয়ে এবার অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়ন করেছেন|
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ ক্বারী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, কুরআন শিক্ষাগ্রহণ ও অন্যকে শিখানো মুসলিম হিসেবে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব| সেই দায়িত্ব পালনে কোনো গাফলতি কাম্য নয়| সভাপতির বক্তব্যে ক্বারী মুফতি আলী হায়দার বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে ইত্তেহাদুল কুররা বাংলাদেশ কুরআনের খেদমতে নিবেদিত| সবার সম্মিলিত প্রচেষ্টায় এর কার্যক্রমকে আরও সুসংহত, সুশৃঙ্খল ও গতিশীল করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ|
3 বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালনা পর্ষদে সিলেট বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল
8 সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির এক সিদ্ধান্ত মোতাবেক ০৭ (সাত) সদস্য বিশিষ্ট নতুন একটি আঞ্চলিক কমিটি অনুমোদন
8 সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ১১তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ, পরিচিতি ও এপ্রোন পরিধান অনুষ্ঠান বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার
5 বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ বলেছেন, কুরআন গোটা মানবজাতির জন্য
7 মহান জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করায় সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এম
3 সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: মশিউর রহমান বলেছেন, দেশের মেয়েদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার পেছনে
5 সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গাংপাড় নয়াকুট গ্রামে দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে তরুন সমাজ সেবক ও উদ্যোক্তা
3 সিলেটের নগরীর ৫নং ওয়ার্ডের আম্বরখানায় উদ্বোধন হলো রঙ প্রস্তুতকারক ব্র্যান্ড ক্লাসিক পেইন্টসের নতুন শোরুম। রোববার (৭ই জুন) বিকেলে বড়বাজার