editor

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬

মানবিক মূল্যবোধ নিয়ে যোগ্য চিকিৎসক হিসেবে নিজেদের গড়তে হবে: উপাচার্য ড. জিয়াউর রহমান চৌধুরী

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজে ১১তম ব্যাচের নবীন বরণ ও এপ্রোন পরিধান অনুষ্ঠান সম্পন্ন

মানবিক মূল্যবোধ নিয়ে যোগ্য চিকিৎসক হিসেবে নিজেদের গড়তে হবে: উপাচার্য ড. জিয়াউর রহমান চৌধুরী

6

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ১১তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ, পরিচিতি ও এপ্রোন পরিধান অনুষ্ঠান বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার (৮ জুন) নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলের হল রুমে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জিয়াউর রহমান চৌধুরী।

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি ও ঢাকা ডেন্টাল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. পরিমল চন্দ্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও কলেজ পরিচিতি তুলে ধরেন কলেজের উপাধ্যক্ষ এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের সাবেক প্রধান ড. মো. মুমিনুল হক।

7

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন অ্যাসোসিয়েটস পিএলসি-এর চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, ম্যানেজিং ডিরেক্টর রেজাউল হাসান কোয়েস লোদী ও ফাইন্যান্স ডিরেক্টর ড. সুলায়মান আহমদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ড. মিসবাহ উদ্দিন আহমদ, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান প্রফেসর ড. নায়মা বেগম।

2

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সূচিত অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ১১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের পরিচিতি, উপহার প্রদান এবং ঐতিহ্যবাহী ‘এপ্রোন পরিধান’ ও শপথ গ্রহণ পর্ব। নবীন চিকিৎসকদের এই মর্যাদাপূর্ণ শপথ বাক্য পাঠ করান কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. পরিমল চন্দ্র মল্লিক।

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও একাডেমিক কো-অর্ডিনেটর ড. মানজুমা আক্তার জাকারিয়া। শিক্ষার্থীদের পক্ষে ১০ম ব্যাচের প্রান্ত চন্দ্র দাস এবং ১১তম ব্যাচের তাহিরা, তাসনিম আনিসা ও শাহরিয়ার নাফিস চৌধুরী অনুভূতি প্রকাশ করেন। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন খন্দকার শকির।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জিয়াউর রহমান চৌধুরী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ডেন্টাল চিকিৎসা সেবার একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ নিয়ে যোগ্য চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. পরিমল চন্দ্র মল্লিক বলেন, এপ্রোন পরিধানের মাধ্যমে আজ থেকে এই শিক্ষার্থীদের কাঁধে মানবসেবার এক মহান দায়িত্ব অর্পিত হলো।

4

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

8

Sharing is caring!

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিদের অভিনন্দন

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিদের অভিনন্দন

5 বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালনা পর্ষদে সিলেট বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল

সিলেট মুজুমদারী সালুটিকর কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ গোয়াইনঘাট হাদারপার বাস মিনিবাস মালিক সমিতির নতুন আঞ্চলিক কমিটি অনুমোদন

সিলেট মুজুমদারী সালুটিকর কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ গোয়াইনঘাট হাদারপার বাস মিনিবাস মালিক সমিতির নতুন আঞ্চলিক কমিটি অনুমোদন

3 সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির এক সিদ্ধান্ত মোতাবেক ০৭ (সাত) সদস্য বিশিষ্ট নতুন একটি আঞ্চলিক কমিটি অনুমোদন

মানবিক মূল্যবোধ নিয়ে যোগ্য চিকিৎসক হিসেবে নিজেদের গড়তে হবে: উপাচার্য ড. জিয়াউর রহমান চৌধুরী

মানবিক মূল্যবোধ নিয়ে যোগ্য চিকিৎসক হিসেবে নিজেদের গড়তে হবে: উপাচার্য ড. জিয়াউর রহমান চৌধুরী

7 সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ১১তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ, পরিচিতি ও এপ্রোন পরিধান অনুষ্ঠান বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার

কুরআনের শিক্ষা ও দীক্ষা সর্বত্র ছড়িয়ে দিলে সমাজ আলোকিত হবে: হাফিজ মিফতাহ উদ্দিন আহমদ

কুরআনের শিক্ষা ও দীক্ষা সর্বত্র ছড়িয়ে দিলে সমাজ আলোকিত হবে: হাফিজ মিফতাহ উদ্দিন আহমদ

4 বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ বলেছেন, কুরআন গোটা মানবজাতির জন্য

জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবনের দাবি উত্থাপন করলেন এমপি এম এ মালিক

জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবনের দাবি উত্থাপন করলেন এমপি এম এ মালিক

7 মহান জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করায় সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এম

মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গার্ল গাইডসের ভূমিকা অনবদ্য: মশিউর রহমান

মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গার্ল গাইডসের ভূমিকা অনবদ্য: মশিউর রহমান

4 সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: মশিউর রহমান বলেছেন, দেশের মেয়েদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার পেছনে

ছাতক-কোম্পানীগঞ্জ সীমান্তে স্বপ্নের অগ্রযাত্রা সেতুর উদ্বোধন

ছাতক-কোম্পানীগঞ্জ সীমান্তে স্বপ্নের অগ্রযাত্রা সেতুর উদ্বোধন

8 সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গাংপাড় নয়াকুট গ্রামে দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে তরুন সমাজ সেবক ও উদ্যোক্তা

সিলেটে ক্লাসিক পেইন্টসের নতুন শোরুমের শুভ উদ্বোধন

সিলেটে ক্লাসিক পেইন্টসের নতুন শোরুমের শুভ উদ্বোধন

1 সিলেটের নগরীর ৫নং ওয়ার্ডের আম্বরখানায় উদ্বোধন হলো রঙ প্রস্তুতকারক ব্র্যান্ড ক্লাসিক পেইন্টসের নতুন শোরুম। রোববার (৭ই জুন) বিকেলে বড়বাজার

1
6