editor

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

সাবেক সভাপতি বদরুজ্জামান সেলিমকে আহ্বায়কের দায়িত্ব প্রদান

কবি নজরুল একাডেমির সাধারণ সভা অনুষ্ঠিত

সাবেক সভাপতি বদরুজ্জামান সেলিমকে আহ্বায়কের দায়িত্ব প্রদান

7

সিলেট নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিদ্যাপীঠ ‘কবি নজরুল একাডেমি’-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার রাতে একাডেমি হলরুমে এই সভা সম্পন্ন হয়। সভায় সর্বসম্মতিক্রমে নজরুল একাডেমির অতীত গৌরব ও ইতিহাস ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একাডেমির সাবেক সভাপতি বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে এবং আজীবন সদস্য আমিনুর রহমানের পরিচালনায় সভায় সিলেটের বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।

2

সভায় কবি নজরুল একাডেমির নতুন ও পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠনের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন। তিনি সাবেক সভাপতি বদরুজ্জামান সেলিমকে আহ্বায়কের দায়িত্ব প্রদান এবং তাঁর মাধ্যমে সবাইকে সাথে নিয়ে একটি শক্তিশালী পরিচালনা পরিষদ গঠনের প্রস্তাব করেন। উপস্থিত সকল সদস্য করতালির মাধ্যমে ও সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব সমর্থন করলে বদরুজ্জামান সেলিমকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। একই সাথে আগামী দিনে একাডেমির পূর্ণাঙ্গ কমিটি গঠনে সহযোগিতার লক্ষ্যে উপস্থিত সদস্যদের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিয়ে একটি শক্তিশালী ‘আহ্বায়ক কমিটি’ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

5

সভাপতির বক্তব্যে নবনিযুক্ত আহ্বায়ক বদরুজ্জামান সেলিম উপস্থিত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “নজরুল একাডেমি সিলেটের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আগামী ১৫ দিনের মধ্যে যাঁরা এই একাডেমির আজীবন সদস্য হতে চান, তাঁরা ২ হাজার টাকা ফি দিয়ে নির্ধারিত ফরম সংগ্রহপূর্বক সদস্য হতে পারবেন।” তিনি আরও বলেন, “নতুন সদস্য সংগ্রহের এই প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা সবাই সম্মিলিতভাবে একটি শক্তিশালী পরিচালনা পরিষদ গঠন করব এবং কবি নজরুল একাডেমির অতীত গৌরব ও গৌরবোজ্জ্বল ইতিহাস আবার ফিরিয়ে আনব।”

1

উক্ত সাধারণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, হিমাংশু বিশ্বাস, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, বদরুদ্দোজা বদর, আহমদ জুলকার নাঈম, অধ্যাপক ফরিদ আহমদ, মাহবুব কাদীর শাহী, মাহবুবুল হক চৌধুরী, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, এডভোকেট আব্দুল মুকিত অপি, আলতাফ হোসেন সুমন, শাকী মো. মঞ্জুরুল কাদির, মো. তৈয়ব রহমান, এম এ হান্নান, আশরাফ গাজী, মো. মনিরুর ইসলাম, অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েব, এনামুল কুদ্দুস চৌধুরী, আশরাফ হোসেন আরমান, কামরুজ্জামান দিপু, খলিলুর রহমান খোকন, সিদ্দিক আহমদ জালাল, এডভোকেট অুধফ আহমদ, আবু সাঈদ, সিএম আব্দুল্লাহ আরিফ, রায়হান এইচ খান, মাজহারুল ইসলাম মেনন, বাবুল দত্ত, সাজন আহমদ সাজু, শামসীর হারুনুর রশীদ, আব্দুল্লাহ আস সাকির আহমদ সিকদার, শামসুর রহমান সুজা, জুবায়ের আহমদ জুবের, মকসুদ আহমদ, এবিএম সরওয়ার হোসেন, কাদির বখত চৌধুরী রুবেল, রোমান আহমদ, এহসানুল করিম মিশু, জাহাঙ্গীর আলম, শিবির আহমদ, তছির আলী, শামসুল আলম শাহীদ, আমিনুল ইসলাম, এমজেএইচ জামিল ও মো. নুরুল ইসলাম প্রমুখ।

নতুন আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে কবি নজরুল একাডেমি তার সাংস্কৃতিক কর্মকাণ্ডে আবারও নতুন গতি পাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সদস্যবৃন্দ।

4

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

পানি সংকটে হাওয়াপাড়া এলাকার শতাধিক পরিবার, রান্নাবান্নাও বন্ধ, সিসিক নির্বিকার

পানি সংকটে হাওয়াপাড়া এলাকার শতাধিক পরিবার, রান্নাবান্নাও বন্ধ, সিসিক নির্বিকার

2 সিলেট নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ১৬নং ওয়ার্ডের হাওয়াপাড়া মিশন গলি এলাকায় তীব্র পানি সংকটে পড়েছেন প্রায় শতাধিক পরিবার। দীর্ঘদিন ধরে

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদীকে মির্জা সম্রাটের অভিনন্দন

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদীকে মির্জা সম্রাটের অভিনন্দন

6 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী নিয়োগ পাওয়ায় আন্তরিক

গলা টিপে ধরে বলল তুই আসামি, কথা বলবি না: ক্রিকেটার নাঈম হাসান

গলা টিপে ধরে বলল তুই আসামি, কথা বলবি না: ক্রিকেটার নাঈম হাসান

2 বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। প্রিমিয়ার লিগ খেলে ঢাকা থেকে নিজ

নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান: পুলিশ

নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান: পুলিশ

8 কুমিল্লার লাকসাম জংশন এলাকা থেকে অজ্ঞান অবস্থায় শুক্রবার (১২ জুন) রাতে উদ্ধার করা হয়েছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহম্মেদ

সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

4 সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বরেণ্য আলেম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন

প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেটের আলোচনা সভা

প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেটের আলোচনা সভা

8 প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি (১৭-২০ গ্রেড), বিভাগীয় জেলা শাখার উদ্যোগে এক

রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধেই আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে: ডা. জিয়াউর রহমান চৌধুরী

রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধেই আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে: ডা. জিয়াউর রহমান চৌধুরী

5 সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, কিডনী রোগ বর্তমান সময়ে একটি নীরব ঘাতক হিসেবে

সিলেট নগর উন্নয়ন কমিটির নবনিযুক্ত চেয়ারম্যান কয়েছ লোদীকে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের অভিনন্দন

সিলেট নগর উন্নয়ন কমিটির নবনিযুক্ত চেয়ারম্যান কয়েছ লোদীকে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের অভিনন্দন

5 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন

1
4