editor
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ম্যানেজিং ডিরেক্টর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকারের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ার যে মহৎ উদ্যোগ, তাকে সফল করতেই আমাদের এই প্রচেষ্টা। তাঁর এই দিকনির্দেশনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। নতুন চিকিৎসকদের যেমন মানবসেবায় এগিয়ে আসতে হবে, তেমনি রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বপ্নের সবুজ বাংলাদেশ বিনির্মাণে প্রকৃতির সেবায় ও পরিবেশ রক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (৯ জুন) সরকারি নির্দেশনার আলোকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজে আয়োজিত বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এবং অধ্যক্ষের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই সবুজায়ন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কলেজের নতুন (১১তম) ব্যাচের নবীন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ক্যাম্পাস প্রাঙ্গণ জুড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নবীন শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে ক্যাম্পাসের বিভিন্ন নির্ধারিত স্থানে চারাগাছ রোপণ করেন এবং রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের সাবেক প্রধান ড. মো. মুমিনুল হক, ফাইন্যান্স ডিরেক্টর ড. সুলায়মান আহমদ, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও একাডেমিক কো-অর্ডিনেটর ড. মানজুমা আক্তার জাকারিয়া, নাসরীন আহমদ, নিলয় আচার্য্য।
এছাড়াও কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং নবাগত শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ১০ম ব্যাচের সোনিয়া বেগম, নাফিস চৌধুরী, মাহবুবা আক্তার নোহা এবং তাসনীম রেজা চৌধুরী প্রমুখ।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় সরকারের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ডেন্টাল কলেজের এই সবুজায়ন ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। নবাগত ডেন্টাল শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
2 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫
8 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
6 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট
2 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের
6 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক
5 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে
8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ
3 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি