editor
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬
কদমতলী টার্মিনালে সংঘর্ষের ঘটনায় সিলেটের শীর্ষ স্থানীয় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে গত ১৯ মে সিলেট বিভাগে আহুত পরিবহন শ্রমিক কর্মবিরতি পুলিশ প্রশাসনের আশ^াসে স্থগিত করা হলেও প্রশাসন ৬ জুন পর্যন্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি| ফলে আবারো কর্মবিরতি দেয়ার হুশিয়ারী দিয়েছেন পরিবহন শ্রমিক সংগঠন নেতারা|
মঙ্গলবার (৯ জুন) দুপুরে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের জরুরী সভায় উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ কর্মবিরতির হুশিয়ারী দেন| সভায় জেলা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়নের অন্তর্ভুক্ত ৮২ টি রোড উপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন|
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং- বি-১৪১৮) এর সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হাজী ময়নুল ইসলামের সভাপত্বিতে এবং ফেডারেশনের বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় দক্ষিণ সুরমা ভাবনা পয়েন্টস্থ সংগঠনের কার্যালেয় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহ-সভাপতি মানিক মিয়া, সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, কার্যকরী সদস্য শেখ আজিজ, আতিক মিয়া, সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন ও শেখ ফরিদ|
সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহীদসহ শ্রমিক নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগে গত ১৯ মে থেকে আহুত অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ঘোষণা দেন পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা| এর প্রেক্ষিতে গত (১৭ মে) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের আহ্বানে সাড়া দিয়ে তার সাথে মতবিনিময় শেষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভায় ৬ জুন পর্যন্ত কর্মসূচী স্থগিত করা হয়| উক্ত সভায় এসএমপি কমিশনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে নির্দোষ নেতৃবৃন্দকে মামলা থেকে অব্যাহতি প্রদান, প্রাথমিক তদন্তে ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া না গেলে নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রানী না করা এবং জড়িতদের গ্রেফতারের ব্যাপারে আশ^স্ত করেন| কিন্তু ৯ জুন পেরিয়ে গেলেও প্রশাসনের দৃশ্যমান কোন পদক্ষেপ চোখে পড়েনি| ফলে আবারো কর্মবিরতির ঘোষণার ব্যাপারে শ্রমিক নেতারা ঐক্যবদ্ধ হয়েছেন|
সভায় কোনধরণের সংঘর্ষে না জড়ানোর জন্য শ্রমিক নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানানো হয়| সংগঠনের ঐক্যকে সুসংহত ও শক্তিশালী করার উপর জোর দেয়া হয়| এছাড়া সভায় ট্রাফিক আইন মেনে চলার এবং প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখার জন্য চালক ভাইদের প্রতি আহ্বান জানানো হয়|
প্রসঙ্গত- গত ২৭ এপ্রিল কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুইপক্ষের সংঘর্ষে দুইজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান| এই ঘটনায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ নিরপরাধ শ্রমিক নেতৃবৃন্দকে আসামী করে মামলা দায়ের করা হয়|
3 সিলেট নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ১৬নং ওয়ার্ডের হাওয়াপাড়া মিশন গলি এলাকায় তীব্র পানি সংকটে পড়েছেন প্রায় শতাধিক পরিবার। দীর্ঘদিন ধরে
1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী নিয়োগ পাওয়ায় আন্তরিক
1 বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। প্রিমিয়ার লিগ খেলে ঢাকা থেকে নিজ
4 কুমিল্লার লাকসাম জংশন এলাকা থেকে অজ্ঞান অবস্থায় শুক্রবার (১২ জুন) রাতে উদ্ধার করা হয়েছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহম্মেদ
1 সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বরেণ্য আলেম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন
1 প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি (১৭-২০ গ্রেড), বিভাগীয় জেলা শাখার উদ্যোগে এক
3 সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, কিডনী রোগ বর্তমান সময়ে একটি নীরব ঘাতক হিসেবে
1 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন