editor
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬
বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মোছা: ফাতেহা আক্তার মিম নামের এক অসহায় নারী।
বুধবার (১০ জুন) দুপুর ১টায় বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই আকুল আবেদন জানান। ফাতেহা আক্তার মিম সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিম বলেন, ২০২৪ সালে তাঁর প্রথম সংসারের অবসান ঘটলে তিনি একমাত্র সন্তানকে নিয়ে পিত্রালয়ে চলে আসেন। এ সময় পূর্ব পরিচিতির সুবাদে আহমেদ আব্দুল্লাহ নামের এক ব্যক্তি তাঁর একাকিত্বের সুযোগ নিয়ে পাশে দাঁড়ানোর আশ্বাস দেয় এবং বিয়ের প্রস্তাব দেয়। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে গত ২০ নভেম্বর ২০২৫ তারিখে শরিয়াহ মোতাবেক ও রেজিস্ট্রি কাবিনমূলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর আব্দুল্লাহ মিমের পিত্রালয়েই বসবাস শুরু করে।
মিমের অভিযোগ, কিছুদিন ভালো কাটলেও আবু সালেহ রাহাত নামের এক ব্যক্তির কু-প্ররোচনা ও উস্কানিতে আহমেদ আব্দুল্লাহ দিন দিন হিংস্র হয়ে ওঠে। তারা মা ও সন্তানের কোনো ভরণ-পোষণ তো করেইনি, উল্টো কারণে-অকারণে মিমের ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।
নির্যাতনের ধারাবাহিকতায় গত ৮ জুন (২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আহমেদ আব্দুল্লাহ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কুৎসা রটিয়ে মিমের কাছে অন্যায় দাবি-দাওয়া করতে শুরু করে। এর প্রতিবাদ করায় আব্দুল্লাহ মিমকে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফুলা রক্তাক্ত জখম করে। মিমের চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করেন। এ সময় আব্দুল্লাহ দম্ভোক্তি করে বলে যে, সে আর সংসার করবে না এবং কাবিনের কোনো টাকা না দিয়েই তালাক দেবে। এ নিয়ে বাড়াবাড়ি করলে মিম ও তাঁর পরিবারের বড় ধরনের ক্ষতি করা হবে বলে হুমকি দিয়ে সে চলে যায়।
ফাতেহা মিম আরও অভিযোগ করেন, ঘটনার পর সহযোগী আবু সালেহ রাহাতও অত্যন্ত কদর্য ভাষায় তাকে হুমকি দেয়। মিম নিজে থেকে আব্দুল্লাহকে তালাক না দিলে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করাসহ সন্তানসহ প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি নিজের বাড়িতেই চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিকার চেয়ে ফাতেহা মিম গত ৮ জুনের ঘটনার প্রেক্ষিতে সিলেটের এয়ারপোর্ট থানায় অভিযুক্ত আহমেদ আব্দুল্লাহ ও আবু সালেহ রাহাতের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত কণ্ঠে মিম বলেন, আমি একজন অসহায় নারী। গণমাধ্যমের সাহায্যে আমি এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমার আকুল আবেদন, আইনের হাত যেন এই অপরাধীদের দ্রুত খাঁচায় বন্দী করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করে।
5 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে
4 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে
2 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের
5 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য
3 সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশেই দেদারসে চলছে যুবসমাজ ধ্বংসকারী নিষিদ্ধ ‘তীর জুয়া’। 3 স্থানীয় একটি
2 সিলেট মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল মতিনকে ঘিরে এলাকায় নতুন করে ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। আওয়ামী
7 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট জেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
6 কদমতলী টার্মিনালে সংঘর্ষের ঘটনায় সিলেটের শীর্ষ স্থানীয় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে