editor

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

4

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য আনন্দ মিছিলটি পরবর্তীতে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

6

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক-এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন-এর যৌথ পরিচালনায় আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী যুবদলকে মাঠপর্যায়ে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে। এই দূরদর্শী সিদ্ধান্তের জন্য আমরা সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে আমাদের প্রিয় জননেতা, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

4

তাঁরা বক্তব্যে আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের কায়দায় অপপ্রচার চালিয়ে তাঁদের বিরুদ্ধে রাজপথের আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে যুবদলের এই নতুন কমিটি ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বলিষ্ঠ দিকনির্দেশনায় এবং এই পূর্ণাঙ্গ কমিটির যোগ্য নেতৃত্বে আগামী দিনে দেশের আপামর যুবসমাজ ঐক্যবদ্ধ হবে। জনগণের পক্ষে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যেকোনো আন্দোলন আগামীতে রাজপথে আরও বেগবান, তীব্র ও সফল হবে ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, কেন্দ্রীয় যুবদলের এই নতুন কমিটি তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং রাজপথের যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলায় সিলেট যুবদল অতীতেও রাজপথে ছিল, ভবিষ্যতেও যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।

বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব প্রমুখ।

4

পাশাপাশি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি জাকির হোসেন উজ্জল, রাহীম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ ও মাহবুবুর রহমানকে অন্তর্ভুক্ত করায় জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। আনন্দ মিছিলে জেলা ও মহানগর যুবদল, বিভিন্ন থানা, ওয়ার্ড, উপজেলা, পৌরসভা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সঠিক পরিসংখ্যানই একমাত্র ভিত্তি: বিভাগীয় কমিশনার

ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সঠিক পরিসংখ্যানই একমাত্র ভিত্তি: বিভাগীয় কমিশনার

5 সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ মশিউর রহমান বলেছেন, জাতির ভবিষ্যৎ উন্নয়ন ও সঠিক রূপরেখা নির্ধারণ করবে আজকের

রাসুল (স.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধর্ষণসহ হত্যাকান্ড বন্ধ হবে না

রাসুল (স.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধর্ষণসহ হত্যাকান্ড বন্ধ হবে না

8 ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই বলেছেন দেশের মানুষের ভাগ্য নিয়ে আর

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

1 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

1 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

6 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

5 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

1 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের

1
3