editor

প্রকাশিত: 9:27 PM, June 11, 2026

ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সঠিক পরিসংখ্যানই একমাত্র ভিত্তি: বিভাগীয় কমিশনার

ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সঠিক পরিসংখ্যানই একমাত্র ভিত্তি: বিভাগীয় কমিশনার

4

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ মশিউর রহমান বলেছেন, জাতির ভবিষ্যৎ উন্নয়ন ও সঠিক রূপরেখা নির্ধারণ করবে আজকের এই অর্থনৈতিক পরিসংখ্যান। সেজন্য তথ্য সংগ্রহকারী ব্যক্তিরা যাতে অত্যন্ত দক্ষ ও যোগ্যতাসম্পন্ন হন, তা নিশ্চিত করতে হবে।

3

তিনি বলেন, সঠিক পরিসংখ্যানের মাধ্যমেই দেশের উন্নয়নের সঠিক রূপরেখা পাওয়া যায়। ফলে ভবিষ্যৎ পরিকল্পনা এবং একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হয়। কারণ অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই আমাদের সামগ্রিক সমাজ গড়ে উঠেছে।

8

১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত ফলাফল অবহিতকরণ সংক্রান্ত বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

4

পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক জাতীয় পর্যায়ে প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনের অংশ হিসেবে বিভাগীয় পরিসংখ্যান অফিস, সিলেট এই সেমিনারের আয়োজন করে।

বিবিএস সিলেটের পরিসংখ্যান অফিসার সুব্রত রঞ্জন হাজরার সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান অফিস সিলেটের উপপরিচালক কামাল উদ্দিন।

সেমিনারে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদনের মূল উপাত্ত ও গুরুত্বপূর্ণ দিকগুলোর ওপর একটি তথ্যবহুল কী-নোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন অনুষ্ঠানের সভাপতি এবং বিভাগীয় পরিসংখ্যান অফিস সিলেটের যুগ্মপরিচালক মোহাম্মদ আজাদুর রহমান। শুমারির বিভিন্ন তাত্ত্বিক ও প্রায়োগিক দিক নিয়ে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সাবিনা ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হক।

যুগ্মপরিচালক মোহাম্মদ আজাদুর রহমানের সমাপনী ও সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘটে। উক্ত সেমিনারে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের বিভাগীয় প্রধান ও প্রতিনিধিগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যাপকবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিবিএস সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

3

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

2 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

2 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

4 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

5 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

8 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

7 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

6 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা

1
4