editor
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কে.এম. মিনহাজ উদ্দিন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি-১ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি কে.এম. মিনহাজ উদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক মুফতি মো. শিহাব উদ্দিন এবং সহকারী প্রধান শিক্ষক জাহিদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার রিয়া, জাকিয়া বেগম, নাহিদা আক্তার, সামিয়া আক্তার ও তান্নি বেগম। এছাড়াও অভিভাবক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারেক হোসেন ডালিম, গোলাম মাওলা, সোহেল আহমদ এবং বিশিষ্ট সমাজসেবক শামস উদ্দিনসহ প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্র-ছাত্রীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কে.এম. মিনহাজ উদ্দিন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি-১ নির্বাচিত হওয়ায় সিলেটের শিক্ষাঙ্গন ও সামাজিক অঙ্গনের জন্য অত্যন্ত গৌরবের। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে দেশব্যাপী আরও বেগবান করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথি কে.এম. মিনহাজ উদ্দিন তাঁর বক্তব্যে এই সম্মাননার জন্য সুয়েবুননেছা আইডিয়াল একাডেমি কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।
7 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী নবগঠিত ‘সিলেট
3 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ‘সিলেট উন্নয়ন
7 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট মহানগর শাখার অন্তর্ভুক্ত শাহপরান থানা শাখার ৮১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী
7 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী নিয়োগ পাওয়ায় আন্তরিক
2 ‘বৈষম্যহীন-বিজ্ঞানমনস্ক-সংস্কৃতিবান জাতি চাই’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে সিলেটে রবীন্দ্র-নজরুল
3 সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে
5 জাগরণ সাহিত্য পরিষদ সিলেটের সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় নগরীর অস্থায়ী কার্যালয়ে পরিষদের সভাপতি শিক্ষাবিদ সৈয়দ
8 মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কে.এম. মিনহাজ উদ্দিন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের