editor

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬

জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

2

‘বৈষম্যহীন-বিজ্ঞানমনস্ক-সংস্কৃতিবান জাতি চাই’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে সিলেটে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

1

শনিবার (১৩ জুন) নগরীর জিন্দারবাজারস্থ ইমজার হলরুমে ‘জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

8

নিবাস চক্রবর্তীর সভাপতিত্বে ও জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘের সভাপতি ব্রজ গোপাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য বলেন, একটি প্রগতিশীল, বৈষম্যহীন ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে রবীন্দ্রনাথ ও নজরুলের দর্শন আমাদের সবসময় পথ দেখায়। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি এই দুই মহান কবির সৃষ্টিশীল জীবন ও দর্শন সম্পর্কে জানতে হবে, তবেই তারা সংস্কৃতিবান নাগরিক হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অবিনাশ দাস, সন্তোষ তালুকদার, শেখর বৌধ, অসীম রঞ্জন তালুকদার, জি এম আতাহার, কমল পাণি চৌধুরী, পার্থ সারথি চৌধুরী, উপস্থিত ছিলেন লুৎফুর রহমান, আবুল কালাম আজাদ, সজল রায়, সেলিম আহমদ, আতিকুর রহমান টিটু, দীপক রঞ্জন তালুকদার, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা মুশাহিদ আহমদ প্রমুখ।

7

কবিতা আবৃত্তি করেন অবিনাশ দাস ও মুহাইমিন রশীদ, সংগীত পরিবেশন করেন মৌ, তৃর্য্য রায়, প্রসেজিৎ দাস, পূর্ণা, প্রদ্দা, স্বর্ণালী, তমালিকা ভট্টাচার্য্য, শান্তি চৌধুরী, বনলতা, সৌমিত্র, দলীয় সংগীত পরিবেশন করেন দিব্য, শ্রেষ্ঠ, তনুশ্রী, রাখী, সংগীত অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বজিৎ দাস।

অনুষ্ঠানে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশেষ ‘বক্তৃতা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। তরুণ প্রজন্মের মাঝে দুই মহান কবির সাহিত্যকর্ম, দেশপ্রেম ও মানবিক চেতনার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

6

অনুষ্ঠানের শেষ পর্বে বক্তৃতা প্রতিযোগিতায় ১৩ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য, স্থানীয় সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

কয়েস লোদী ‘সিউক’ চেয়ারম্যান মনোনীত: তছির আলীর অভিনন্দন

কয়েস লোদী ‘সিউক’ চেয়ারম্যান মনোনীত: তছির আলীর অভিনন্দন

7 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী নবগঠিত ‘সিলেট

কয়েস লোদী ‘সিউক’ চেয়ারম্যান হওয়ায় দিনার খান হাসুর অভিনন্দন

কয়েস লোদী ‘সিউক’ চেয়ারম্যান হওয়ায় দিনার খান হাসুর অভিনন্দন

3 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ‘সিলেট উন্নয়ন

শাহপরান থানা তাঁতীদলের ৮১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

শাহপরান থানা তাঁতীদলের ৮১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

3 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট মহানগর শাখার অন্তর্ভুক্ত শাহপরান থানা শাখার ৮১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদীকে মুমিনুর রহমান তানিমের শুভেচ্ছাও অভিনন্দন

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদীকে মুমিনুর রহমান তানিমের শুভেচ্ছাও অভিনন্দন

8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী নিয়োগ পাওয়ায় আন্তরিক

জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

1 ‘বৈষম্যহীন-বিজ্ঞানমনস্ক-সংস্কৃতিবান জাতি চাই’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে সিলেটে রবীন্দ্র-নজরুল

সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম’-এর শোক

সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম’-এর শোক

4 সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে

জাগরণ সাহিত্য পরিষদ সিলেটের সাহিত্য সভা অনুষ্ঠিত

জাগরণ সাহিত্য পরিষদ সিলেটের সাহিত্য সভা অনুষ্ঠিত

8 জাগরণ সাহিত্য পরিষদ সিলেটের সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় নগরীর অস্থায়ী কার্যালয়ে পরিষদের সভাপতি শিক্ষাবিদ সৈয়দ

মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা

মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা

2 মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কে.এম. মিনহাজ উদ্দিন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের

1
6