admin
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী নবগঠিত ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম চেয়ারম্যান মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এক যৌথ বিবৃতিতে তাঁকে এই অভিনন্দন জানান জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সদস্য মোঃ তছির আলী।
আজ এক অভিনন্দন বার্তায় মোঃ তছির আলী বলেন, রেজাউল হাসান কয়েস লোদী একজন জনবান্ধব, ত্যাগী ও দূরদর্শী নেতা। সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হিসেবে অতীতে তিনি অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিত্বকে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর চেয়ারম্যান মনোনীত করায় সিলেটের পরিকল্পিত নগর উন্নয়ন ও কাঠামোগত অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
বিবৃতিতে তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, নবমনোনীত চেয়ারম্যানের সুদৃঢ় নেতৃত্বে এবং সকলের সহযোগিতায় সিউক একটি আধুনিক, পরিবেশবান্ধব ও তিলোত্তমা সিলেট গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করবে। মোঃ তছির আলী নবমনোনীত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কর্মজীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
2 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী নবগঠিত ‘সিলেট
7 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ‘সিলেট উন্নয়ন
2 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট মহানগর শাখার অন্তর্ভুক্ত শাহপরান থানা শাখার ৮১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী
5 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী নিয়োগ পাওয়ায় আন্তরিক
3 ‘বৈষম্যহীন-বিজ্ঞানমনস্ক-সংস্কৃতিবান জাতি চাই’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে সিলেটে রবীন্দ্র-নজরুল
2 সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে
5 জাগরণ সাহিত্য পরিষদ সিলেটের সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় নগরীর অস্থায়ী কার্যালয়ে পরিষদের সভাপতি শিক্ষাবিদ সৈয়দ
2 মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কে.এম. মিনহাজ উদ্দিন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের