editor

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৬

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

8

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

7

শনিবার (১৩ জুন) রাতে সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় সিউকে চেয়ারম্যানের নিজ কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা গ্রহণ করে সিউকে চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য চারণভূমি। সকল ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সিলেটের সামগ্রিক উন্নয়নে তিনি সবার আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন আশা প্রকাশ করে বলেন, রেজাউল হাসান কয়েস লোদীর সুদূরপ্রসারী ও যোগ্য নেতৃত্বে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ একটি আধুনিক, পরিকল্পিত ও বৈষম্যহীন তিলোত্তমা নগরী গঠনে অনন্য ভূমিকা রাখবে। তিনি নবনিযুক্ত চেয়ারম্যানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।

6

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সমির কান্তি পুরকায়স্থ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন কান্তি নাগ, মহানগরের সদস্য সচিব রাজীব কুমার দে, জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, সবুজ তালুকদার, জেলার সদস্য বি পি দেব শুভ, মহানগরের যুগ্ম আহ্বায়ক সুমন চক্রবর্তী, সদস্য সুচিত্র চৌধুরী, জেলার সদস্য মনোজ কান্তি দেব, সুমন দাস, সুজিত দেব, জেলার সদস্য হিরন্ময় দেব, জয়দীপ চৌধুরী মাধব, দেবরাজ মজুমদার মান্না, সুব্রত চক্রবর্তী শুভ্র, মহানগরের সদস্য সায়মন সিনহা, লিটন সিংহ, পুলক চক্রবর্তী, শুভরাজ দেব, কার্তিক বৈদ্য প্রমুখ।

7

Sharing is caring!

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

4 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

1 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

3 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

4 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি

কয়েস লোদী ‘সিউক’ চেয়ারম্যান মনোনীত: তছির আলীর অভিনন্দন

কয়েস লোদী ‘সিউক’ চেয়ারম্যান মনোনীত: তছির আলীর অভিনন্দন

5 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী নবগঠিত ‘সিলেট

কয়েস লোদী ‘সিউক’ চেয়ারম্যান হওয়ায় দিনার খান হাসুর অভিনন্দন

কয়েস লোদী ‘সিউক’ চেয়ারম্যান হওয়ায় দিনার খান হাসুর অভিনন্দন

7 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ‘সিলেট উন্নয়ন

1
8