editor
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৬
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি।
সোমবার (১৫ জুন) দুপুর ১২টায় নগরীর কালীঘাটস্থ আমজাদ আলী রোডের হয়রত শাহগাজী (রহ.) জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত সমিতির প্রধান কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যবসায়ী নেতৃবৃন্দের সুদৃঢ় ঐক্য ও ব্যবসায়িক পরিবেশের সার্বিক উন্নয়নে নবনির্বাচিত কমিটির ভূমিকার কথা উল্লেখ করে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সাধারণ ব্যবসায়ীদের অধিকার রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। তারা সিলেটের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি এবং ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সিলেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী মো: বাবুল হোসেন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সামন এবং সমিতির সচিব মনোজ কুমার দাসের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমদ, এনামুল হক বেলাল, কোষাধ্যক্ষ তাহমিদুল হাসান জাবেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী মোহাম্মদ সাদেক, সহ-সাধারণ সম্পাদক হাজী খুবেব হোসেন, এম এ মতিন, কোষাধ্যক্ষ মো: আমিনুর রহমান ইমন, দপ্তর সম্পাদক মো: আব্দুল হক, প্রচার সম্পাদক মো: ইমতিয়ার হোসেন আরাফাত, কার্যকরি কমিটির সদস্য হাজী আব্দুল মকছিন নাছির, মো: হুরায়ারা ইফতার হোসেন, নীল মণি কর্মকার, সুজন চন্দ্র দাস (সুমন দাস), হাজী মো: আব্দুল গফ্ফার মিন্টু, হাজী মো: রহমত মিয়া, হাজী মো: খালেদ হোসেন, জেবুল আহমদ, মাহবুবুর রহমান জনি, মারুফ আহমদ, হাজী মো: আলাউদ্দিন, হাজী তফাজ্জুল হোসেন খাঁন, দিলওয়ার হোসেন রাসেল, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের কার্যকরি কমিটির সদস্য জাহাঙ্গীর খাঁন, আনোয়ার হোসেন শিমুল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ফাতিন আনোয়ার। সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মুনিমের সুস্থতা কামনা সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং শেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সিলেট ব্যবসায়ী সমিতির শীর্ষস্থানীয় কর্মকর্তা, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
5 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫
7 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
5 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট
7 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের
1 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক
1 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে
2 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ
5 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি