editor
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের প্রশ্ন— আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকার পরও কেন ধরাছোঁয়ার বাইরে রয়েছেন আলোচিত এই ব্যক্তি?
জানা গেছে, গত ১৪ মে সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক ইয়াসমীন আক্তার The Negotiable Instrument Act, ১৮৮১-এর ১৩৮ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গিয়াস উদ্দিনকে ৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড এবং নালিশী চেকে উল্লেখিত ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন। যার মামলা নং- কানাইঘাট সি.আর-৩৯৮/২০২৫।
আদালতের রায়ের পর সাজা কার্যকরের লক্ষ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও এখনো রহস্যজনকভাবে গ্রেপ্তার হয়নি গিয়াস উদ্দিন। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের খাগাইল গ্রামের আব্দুস সালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি, জমি দখল ও হামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। গত ২১ মে খাগাইল এলাকায় সংঘটিত শ্রমিক নেতা আবুল হোসেন হত্যা মামলার অন্যতম আসামিও তিনি।
অভিযোগ রয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় একটি নিজস্ব বাহিনী গড়ে তোলেন গিয়াস উদ্দিন। এরপর থেকেই এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে দাবি স্থানীয়দের। শুধু তাই নয়, খাগাইল এলাকায় “শাহান এন্টারপ্রাইজ এন্ড ব্রিক্স ফিল্ড” নামে একটি কথিত ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে প্রতারণার জাল বিস্তার করেছেন বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, শত শত মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।ভুক্তভোগীদের মধ্যে তোয়াকুল ইউনিয়নের সোনার বাংলা এলাকার স্বনির্ভর যুবকল্যাণ সমিতির প্রায় ৬ লাখ টাকা, সদর উপজেলার উমাইরগাঁও গ্রামের লুতফুর রহমানের ১ লাখ ২০ হাজার টাকা এবং একই উপজেলার নন্দিরগাঁও গ্রামের তেরা মিয়ার প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়াও আরও অসংখ্য ব্যক্তি তার প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এদিকে সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার আসামি হয়েও গিয়াস উদ্দিনের প্রকাশ্যে চলাফেরা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়রা অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে মতামত জানত সাজাপ্রাপ্ত গিয়াস উদ্দিনের মোবাইলে একাধিক বার ফোন দিলেও তিনি তা রিসিভ করেন নি। এ ব্যাপারে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,এ থানায় আমি নতুন এসেছি, বিষয়টি আমার জানা নেই, সাজাপ্রাপ্ত আসামি থাকলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
8 খাজা হজ্ব কাফেলা নিয়ে সফলভাবে হজ্ব সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তনে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, খাজা এয়ারলাইনার ট্রাভেলস
8 সিলেট জেলায় নবনির্মিত হাসপাতালটি চালুর জন্য কার্যকরী পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল
8 সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল বুধবার (১৭ জুন) সিলেট সফরে আসছেন। প্রধানমন্ত্রীর এই
1 কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, বর্তমান সময়ে স্মার্ট কর ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক রাজস্ব আহরণে
5 সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে
1 ’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায়