editor
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬
কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, বর্তমান সময়ে স্মার্ট কর ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক রাজস্ব আহরণে কর আইনজীবীদের ভূমিকা অপরিসীম। প্রশিক্ষণ কর্মশালা আইনজীবীদের আইনি জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে, যা একটি দক্ষ ও স্মার্ট কর ব্যবস্থা গঠনে সহায়ক হবে।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের পথে এগিয়ে চলছি। কর বিভাগকেও সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও অনলাইনমুখী করা হচ্ছে। করদাতারা যাতে কোনো হয়রানি ছাড়া সহজে ই-রিটার্ন দাখিল করতে পারেন, সে বিষয়ে আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনারা যত বেশি দক্ষ হবেন, সরকারের রাজস্ব আহরণ তত বেশি গতিশীল হবে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে নগরীর মেন্দিবাগস্থ একটি অভিজাত হোটেলের মিলনায়তনে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান এর পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার (হেড কোয়ার্টার) মো: গোলাম কিবরিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নতুন কর আইন সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রতিটি আইনজীবীর জন্য আবশ্যক। আইন পরিবর্তনের সাথে সাথে নিজেদের আপডেট না রাখলে পেশাগত দক্ষতা ধরে রাখা সম্ভব নয়। এই কর্মশালা আইনি জটিলতা নিরসনে আইনজীবীদের মাঠ পর্যায়ে কাজ করতে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
দিনব্যাপী এই কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন প্রখ্যাত আয়কর আইনজীবী ও অর্থ বিষয়ক বিশেষজ্ঞ আলী আকবর চৌধুরী, এফসিপিএ। তিনি প্রশিক্ষণার্থীদের কর আইনের বিভিন্ন জটিল বিষয়, নতুন আইন ও আইনি প্রক্রিয়ার নানা দিক অত্যন্ত সহজ ও প্রাতিষ্ঠানিক উপায়ে উপস্থাপন করেন। কর্মশালায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির সিনিয়র, জুনিয়র সদস্য আইনজীবীরা অংশ নেন।
3 খাজা হজ্ব কাফেলা নিয়ে সফলভাবে হজ্ব সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তনে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, খাজা এয়ারলাইনার ট্রাভেলস
5 সিলেট জেলায় নবনির্মিত হাসপাতালটি চালুর জন্য কার্যকরী পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল
1 সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল বুধবার (১৭ জুন) সিলেট সফরে আসছেন। প্রধানমন্ত্রীর এই
2 কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, বর্তমান সময়ে স্মার্ট কর ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক রাজস্ব আহরণে
6 সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে
3 ’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায়