editor

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর সিলেট সফর: বিমানবন্দরে জেলা ও মহানগর যুবদলের বর্ণাঢ্য প্রস্তুতি

প্রধানমন্ত্রীর সিলেট সফর: বিমানবন্দরে জেলা ও মহানগর যুবদলের বর্ণাঢ্য প্রস্তুতি

5

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল বুধবার (১৭ জুন) সিলেট সফরে আসছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তাঁকে স্বাগত জানাতে বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করেছে সংগঠনটি।

2

সফরসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজার অভিমুখে যাত্রা করে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন তিনি।

4

প্রধানমন্ত্রীর এই আগমনকে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বরণ করে নিতে সিলেট জেলা ও মহানগর যুবদল বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। আয়োজকদের তথ্যমতে, বুধবার সকাল ৯:৩০ ঘটিকায় বিমানবন্দর সংলগ্ন গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট-এর সম্মুখভাগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

5

মঙ্গলবার (১৬ জুন) এক যৌথ বিবৃতিতে সংবর্ধনা কর্মসূচি সফল করার লক্ষ্যে আহ্বান জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন।

নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানাতে আমরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করছি। এই সফরকে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে আমরা বদ্ধপরিকর।

বিবৃতিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং অধীনস্থ উপজেলা, পৌর ও মহানগরের সকল ওয়ার্ড ইউনিটের নেতৃবৃন্দ ও সমর্থকদের নির্ধারিত সময়ের আগেই উল্লেখিত স্থানে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

3

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ জালালাবাদীর সাথে সৌজন্য সাক্ষাৎ

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ জালালাবাদীর সাথে সৌজন্য সাক্ষাৎ

1 খাজা হজ্ব কাফেলা নিয়ে সফলভাবে হজ্ব সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তনে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, খাজা এয়ারলাইনার ট্রাভেলস

হাসপাতাল চালুর উদ্যোগে প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে সিলেট বিভাগ গণদাবী পরিষদের অভিনন্দন

হাসপাতাল চালুর উদ্যোগে প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে সিলেট বিভাগ গণদাবী পরিষদের অভিনন্দন

1 সিলেট জেলায় নবনির্মিত হাসপাতালটি চালুর জন্য কার্যকরী পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

8 সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের

প্রধানমন্ত্রীর সিলেট সফর: বিমানবন্দরে জেলা ও মহানগর যুবদলের বর্ণাঢ্য প্রস্তুতি

প্রধানমন্ত্রীর সিলেট সফর: বিমানবন্দরে জেলা ও মহানগর যুবদলের বর্ণাঢ্য প্রস্তুতি

2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল বুধবার (১৭ জুন) সিলেট সফরে আসছেন। প্রধানমন্ত্রীর এই

স্মার্ট কর ব্যবস্থা গঠনে আইনজীবীদের ভূমিকা অপরিসীম: কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা

স্মার্ট কর ব্যবস্থা গঠনে আইনজীবীদের ভূমিকা অপরিসীম: কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা

3 ‎‎কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, বর্তমান সময়ে স্মার্ট কর ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক রাজস্ব আহরণে

কোম্পানিগঞ্জে প্রকাশ্যে ঘুরছে সাজাপ্রাপ্ত আসামি গিয়াস, পুলিশের ভূমিকায় জনমনে ক্ষোভ

কোম্পানিগঞ্জে প্রকাশ্যে ঘুরছে সাজাপ্রাপ্ত আসামি গিয়াস, পুলিশের ভূমিকায় জনমনে ক্ষোভ

3 সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে

4 ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিনের বিরুদ্ধে চেকপোস্টে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ 7 সিলেট ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিন

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

7 ‎‎’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায়

1
6