editor
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬
সিলেট জেলায় নবনির্মিত হাসপাতালটি চালুর জন্য কার্যকরী পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মনসুর আহমদ লস্কর এবং যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার এই অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে সিলেটের মাটিতে স্বাগত জানিয়ে বলেন, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য বিদেশী বিমান সংস্থা বা এয়ারলাইন্সগুলোকে লাইসেন্স প্রদানের দীর্ঘদিনের দাবিটি এখন সময়ের দাবি। তারা এই দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান।
সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, সিলেটে নবনির্মিত হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়ায় আমরা প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। আমরা আশা করি, সিলেটের প্রতি প্রধানমন্ত্রীর যে আন্তরিকতা রয়েছে, তারই ধারাবাহিকতায় সিলেটবাসীর এই প্রাণের দাবিটি তিনি অত্যন্ত গুরুত্বের সাথে অতি দ্রুত বাস্তবায়ন করবেন।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী সিলেটের সামগ্রিক উন্নয়নে বরাবরই আন্তরিক। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সরাসরি বিদেশী এয়ারলাইন্স চলাচলের অনুমতি মিললে প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ খাতে এক অভূতপূর্ব বিপ্লব ঘটবে। এই জনগুরুত্বপূর্ণ দাবিটি দ্রুত বাস্তবায়িত হবে এমনটাই প্রত্যাশা করছেন পুরো সিলেট বিভাগবাসী।
5 খাজা হজ্ব কাফেলা নিয়ে সফলভাবে হজ্ব সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তনে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, খাজা এয়ারলাইনার ট্রাভেলস
2 সিলেট জেলায় নবনির্মিত হাসপাতালটি চালুর জন্য কার্যকরী পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল
1 সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল বুধবার (১৭ জুন) সিলেট সফরে আসছেন। প্রধানমন্ত্রীর এই
6 কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, বর্তমান সময়ে স্মার্ট কর ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক রাজস্ব আহরণে
7 সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে
4 ’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায়