editor

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬

প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেট হলি ডে হোম এর যাত্রা শুরু

প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

1

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সে অর্থায়নে দেশের বিপুল পরিমাণে বিনিয়োগ করছে। এই বিনিয়োগের ফলে নানামুখী প্রতিষ্ঠান গড়ে উঠছে, যা দেশের বেকারত্ব দূরীকরণে বিশাল ভূমিকা রাখছে। তবে প্রবাসীদের এই বিনিয়োগের সম্ভাবনাকে আরও সফলভাবে কাজে লাগাতে হবে তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশমুখী হয়ে কাজ করতে হবে।

2

মন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও বলেন, সিলেট নগরী একটি পর্যটন নগরী হিসেবে খ্যাত। সিলেট হলি ডে হোম পর্যটন ও আতিথেয়তার ক্ষেত্রে যে চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, তাদের মানসম্মত সেবা ও কর্মকান্ড চমৎকার সুনাম কুড়াবে এবং মানুষের প্রশংসা লাভ করবে। মন্ত্রী বলেন, প্রবাসীদের বিনিয়োগ শুধু দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে না, বরং স্থানীয় পর্যায়ে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করছে। প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগের পরিবেশ সহজ করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

7

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় সিলেট নগরীর খাসদবির পয়েন্টে ‘সিলেট হলি ডে হোম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা এবং ‘সিলেট হলি ডে হোম’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ মুনিম এর সভাপতিত্বে এসময় শাহ মুনিম বলেন, সিলেট হচ্ছে একটি ঐতিহ্যবাহী পর্যটন নগরী। সিলেট নগরী সবুজের মাঝে ‘সিলেট হলি ডে হোম’ ভ্রমণের ঠিকানা। এখানে সবাইকে আসার আহ্বান জানান। আমাদের মূল লক্ষ্য হলো সিলেটের এই অপার সম্ভাবনাকে বিশ্বদরবারে সঠিকভাবে তুলে ধরা, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম ও প্রবাসীরা বাংলাদেশে আসতে এবং বিনিয়োগ করতে আরও বেশি উৎসাহিত হবে।

সিলেটকে আন্তর্জাতিকভাবে আরও পরিচিত করতে এবং একে একটি বিশ্বের কাছে সিলেটকে বিশ্বায়ন করতে শাহ মুনিম গ্লোবালাইজিং সিলেটের অভিভাবক হিসেবে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

4

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিশিষ্ট কমিউনিটি নেতা ও যুক্তরাজ্য ডেট্রয়েট পাবলিক স্কুলের অসপ্রাপ্ত শিক্ষক শাহ আব্দুল খালিশ মিনার, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন-নূর, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবা, সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, প্রবাসী নেতা এনাম উদ্দিন হারুন, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক এম এ মতিন, মো: ইউসুফ সেলু, কাপ্তান মিয়া, হুমায়ুন আহমদ মাসুক, গার্ডেন টাওয়ারের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, সমাজসেবী মো: দেলোয়ার হোসেন খান, ইদ্রিস আলী, কাজী আ ফ ম আব্দুল কাইয়ুম, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আমিন পারভেজ, পাপ্পু আহমদ, আমিন তাহমিদ, সুইট আহমদ, মো: বেলাল উদ্দিন, কয়েস আহমদ সাগর, মো: দেলওয়ার আহমদ, এডভোকেট আখতার হোসেন, সাজিদ আহমদ চৌধুরী, এডভোকেট লিয়ন, মো: শফিকুর ইসলাম, সাইদুর রহমান উজ্জল, ব্যাংকার শাহ ফাহাদ ইবনে আজিজ সানী, মোহাম্মদ শাহীন মিয়া, পিনাকী রায়, সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, জাবেদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতা এবং প্রবাসী কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ফিতা কেটে ‘সিলেট হলি ডে হোম’ উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

7

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

নকশী বাংলা ফাউন্ডেশন এর মাসব্যাপী বৃক্ষরোপণ

নকশী বাংলা ফাউন্ডেশন এর মাসব্যাপী বৃক্ষরোপণ

5 প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় (১৮ জুন বৃহস্পতিবার) সিলেট সদর

ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সিলেট জেলা ও মহানগর যুবদলের খাবার বিতরণ

ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সিলেট জেলা ও মহানগর যুবদলের খাবার বিতরণ

4 জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, সিলেটের কৃতি সন্তান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে

বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের রিপন সভাপতি, অমল সেক্রেটারি নির্বাচিত

বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের রিপন সভাপতি, অমল সেক্রেটারি নির্বাচিত

4 সকল বেদখল দেবোত্ত্বর সম্পত্তি উদ্বারে সবাইকে ঐক্য বদ্ব ভাবে কাজ করতে হবে। প্রয়োজনে স্টিয়ারিং কমিটি গঠন করে বেদখল কৃত

প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

3 শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সে অর্থায়নে দেশের

সিলেটে সাবেক সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দিশেহারা ভুক্তভোগীরা

সিলেটে সাবেক সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দিশেহারা ভুক্তভোগীরা

3 ভূমি রেকর্ড ও জরিপ সংশোধনের নামে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার এক ভয়ঙ্কর প্রতারণা

বড় টুর্নামেন্টে টানা ৫ বছর পেনাল্টি ছাড়া গোল পাননি রোনালদো

বড় টুর্নামেন্টে টানা ৫ বছর পেনাল্টি ছাড়া গোল পাননি রোনালদো

2 বিশ্বকাপের প্রথম ম্যাচে বড় ধাক্কা খেয়েছে ফেবারিট পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও ম্যাচ শেষে সবচেয়ে বেশি

’নিয়ম মেনেই সিলেট রেলওয়ে পার্কিংয়ের ইজারা নেওয়া হয়েছে, অপপ্রচার চালানো হচ্ছে’

’নিয়ম মেনেই সিলেট রেলওয়ে পার্কিংয়ের ইজারা নেওয়া হয়েছে, অপপ্রচার চালানো হচ্ছে’

4 সিলেট রেলওয়ে স্টেশন গাড়ি পার্কিংয়ের ইজারা নিয়ে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইজারাদারের প্রতিনিধিরা। তারা জানিয়েছেন,

স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন

2 শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, সৃজনশীল চিন্তাশক্তি এবং আত্মবিশ্বাস বিকাশের লক্ষ্যে সিলেটের ঐতিহ্যবাহী স্কলার্সহোম মেজরটিলা কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে

1
2