editor
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬
সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো: আব্দুর রফিক বলেছেন, বিশেষ শিশুরা আমাদের সমাজের কোনো বোঝা নয়, বরং সঠিক পরিচর্যা ও ভালোবাসা পেলে তারাও অনন্য সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে। সরকার এই বিশেষ শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি গার্ডিয়ান অ্যাসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড-এর মতো অন্যান্য সংগঠনের এই ধরনের মানবিক ও আন্তরিক প্রয়াস সত্যিই প্রশংসনীয়। এই শিশুদের হাসিমুখ ধরে রাখতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
তিনি শুক্রবার (১৯ জুন) সিলেটের লামাবাজারস্থ একটি অভিজাত হোটেলের মিলনায়তনে ‘গার্ডিয়ান অ্যাসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড’ (জিএএসসি)-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বিশেষ শিশুদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গার্ডিয়ান অ্যাসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড-এর সভাপতি মোহাম্মদ জমির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লি: এর মহাব্যবস্থাপক প্রকৌশলী নিজাম উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক খন্দকার মাহবুব হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মাসুমা খানমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আনোয়ার হোসেন এনাম। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম লিটন, প্রচার ও দপ্তর সম্পাদক শাহীদুর রহমান সুমন প্রমুখ। অনুষ্ঠানে ১০জন বিশেষ শিশুদের শিক্ষাবৃত্তি ও ৫জনকে চিকিৎসা বাবৎ অনুদান প্রদান করা হয়। শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানায় শিশুরা। বিজ্ঞপ্তি
8 অবিলম্বে জ্বালানি তেল-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশের
6 সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো: আব্দুর রফিক বলেছেন, বিশেষ শিশুরা আমাদের সমাজের কোনো বোঝা নয়, বরং সঠিক পরিচর্যা ও
3 দায় এড়াচ্ছে প্রশাসন, ক্ষোভ ওসির বিরুদ্ধে, তিন রুটে চলে সাম্রাজ্য, রক্তক্ষয়ী সংঘর্ষ, দিনে লাখ লাখ টাকার ‘ম্যানেজ ফান্ড’, বেপরোয়া চাঁদাবাজি ও নিষিদ্ধ
6 প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় (১৮ জুন বৃহস্পতিবার) সিলেট সদর
2 জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, সিলেটের কৃতি সন্তান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে
8 সকল বেদখল দেবোত্ত্বর সম্পত্তি উদ্বারে সবাইকে ঐক্য বদ্ব ভাবে কাজ করতে হবে। প্রয়োজনে স্টিয়ারিং কমিটি গঠন করে বেদখল কৃত
8 শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সে অর্থায়নে দেশের
1 ভূমি রেকর্ড ও জরিপ সংশোধনের নামে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার এক ভয়ঙ্কর প্রতারণা