editor

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬

বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানো এবং মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিলেটে বাসদ (মার্কসবাদী)-র মিছিল ও সমাবেশ

বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানো এবং মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিলেটে বাসদ (মার্কসবাদী)-র মিছিল ও সমাবেশ

1

অবিলম্বে জ্বালানি তেল-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সিলেট জেলার উদ্যোগে একটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকাল ৫টায় সিলেট শহীদ মিনার হতে আম্বরখানা অভিমুখে এই মিছিল অনুষ্ঠিত হয়।
দলের জেলা কমিটির সদস্য সুমিত কান্তি দাসের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস। এ সময় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য ও চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক বুশরা সোহেল, এম.সি কলেজ শাখার নেতা দোয়েল রায়, মঞ্জুর রহমান রিপন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “নতুন সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা অতীতের মতো জনগণের কাঁধে মূল্যবৃদ্ধির বোঝা চাপাবে না। ক্ষমতা গ্রহণের পর সরকারের তরফ থেকে বলা হয়েছিল আগামী ২ বছর বিদ্যুতের দাম বাড়ানো হবে না। কিন্তু সে কথা ভুলে মাত্র ৩ মাসের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ফলে সংশ্লিষ্ট সকল পণ্যদ্রব্যের দাম বাড়বে। সম্প্রতি সরকার যে বাজেট ঘোষণা করেছে, সেখানেও জনগণের উপর কর ও ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে; নারী ও শিশু নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। দিনের আলোয়, সকলের চোখের সামনে ফিল্মি কায়দায় হত্যাকাণ্ড প্রায় প্রতিদিনই ঘটছে। সরকারকে অবিলম্বে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
তারা বলেন, “অপরদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক সংস্কারের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। বিএনপি নির্বাচনী ইশতেহারে সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের যেসকল বিষয়ে ওয়াদা করেছিল এবং যেসব বিষয়ে ঐকমত্য কমিশনে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল, সেগুলোও তারা বাস্তবায়ন করছে না। বিরোধী দল জামায়াতে ইসলামী সংস্কারের বিষয়ে খুব সরব ভাব দেখালেও সেটা তারা মূলত ক্ষমতায় যাওয়ার স্বার্থেই করছে। সংস্কার তাদের কাছে রাজনৈতিক দরকষাকষির হাতিয়ার। আওয়ামী লীগ বিরোধী দীর্ঘ আন্দোলনের সময় কোনো পর্যায়েই জামায়াতের পক্ষ থেকে সংস্কারের কোনো প্রস্তাবনা আসেনি। সংবিধানে দেশের মানুষের মৌলিক অধিকারের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি, আইনি বাধ্যবাধকতা তৈরি করা হয়নি। অন্তর্র্বতীকালীন সরকার এসবের বিষয়ে কোনো উদ্যোগ না নিয়ে রাষ্ট্রের ইতিহাস পাল্টানোর কাজে মনোনিবেশ করেছে। অথচ এটা তাদের কাজ ছিল না। নিজের মতো করে ইতিহাস লিখতে এবং তাকেই একমাত্র ইতিহাসে পরিণত করতে চেয়েছিলেন শেখ হাসিনা; তার পরিণতি আমরা দেখেছি। একই প্রচেষ্টা অন্য কেউ করলে তারও পরিণতি একই হবে।”
বক্তারা আরোও বলেন, “নির্বাচনের মাত্র ৩ দিন আগে এখতিয়ারের বাইরে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি করে অন্তর্র্বতীকালীন সরকার। নামে বাণিজ্য চুক্তি হলেও এটি বাস্তবে একটি দাসত্বের দলিল। তাই এই চুক্তি বাতিল করা জরুরি। একই সাথে আমরা দেখছি সিলেটের সারি, পিয়াইনসহ বিভিন্ন নদীর উজানে ভারত নানা ধরনের প্রকল্প চালু করে পানি প্রত্যাহার করছে, যা সিলেট অঞ্চলকে শুকিয়ে মারবে। এ জন্য সরকারের তড়িৎ পদক্ষেপ গ্রহণ করা জরুরি।”
নেতৃবৃন্দ এ সকল বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং একই সাথে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Sharing is caring!

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানো এবং মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিলেটে বাসদ (মার্কসবাদী)-র মিছিল ও সমাবেশ

বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানো এবং মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিলেটে বাসদ (মার্কসবাদী)-র মিছিল ও সমাবেশ

8 অবিলম্বে জ্বালানি তেল-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশের

সরকার বিশেষ শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: উপ-পরিচালক মো: আব্দুর রফিক

সরকার বিশেষ শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: উপ-পরিচালক মো: আব্দুর রফিক

7 সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো: আব্দুর রফিক বলেছেন, বিশেষ শিশুরা আমাদের সমাজের কোনো বোঝা নয়, বরং সঠিক পরিচর্যা ও

টাকার ব্যাগে বন্দি প্রশাসন, দিনে ২ লাখে লাঠিয়াল,  ৩ লাখে সাংবাদিক, ২ লাখে নেতা কেনার ফান্ড

টাকার ব্যাগে বন্দি প্রশাসন, দিনে ২ লাখে লাঠিয়াল,  ৩ লাখে সাংবাদিক, ২ লাখে নেতা কেনার ফান্ড

6 দায় এড়াচ্ছে প্রশাসন, ক্ষোভ ওসির বিরুদ্ধে, তিন রুটে চলে সাম্রাজ্য, রক্তক্ষয়ী সংঘর্ষ, দিনে লাখ লাখ টাকার ‘ম্যানেজ ফান্ড’, বেপরোয়া চাঁদাবাজি ও নিষিদ্ধ

নকশী বাংলা ফাউন্ডেশন এর মাসব্যাপী বৃক্ষরোপণ

নকশী বাংলা ফাউন্ডেশন এর মাসব্যাপী বৃক্ষরোপণ

5 প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় (১৮ জুন বৃহস্পতিবার) সিলেট সদর

ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সিলেট জেলা ও মহানগর যুবদলের খাবার বিতরণ

ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সিলেট জেলা ও মহানগর যুবদলের খাবার বিতরণ

1 জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, সিলেটের কৃতি সন্তান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে

বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের রিপন সভাপতি, অমল সেক্রেটারি নির্বাচিত

বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের রিপন সভাপতি, অমল সেক্রেটারি নির্বাচিত

4 সকল বেদখল দেবোত্ত্বর সম্পত্তি উদ্বারে সবাইকে ঐক্য বদ্ব ভাবে কাজ করতে হবে। প্রয়োজনে স্টিয়ারিং কমিটি গঠন করে বেদখল কৃত

প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

8 শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সে অর্থায়নে দেশের

সিলেটে সাবেক সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দিশেহারা ভুক্তভোগীরা

সিলেটে সাবেক সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দিশেহারা ভুক্তভোগীরা

2 ভূমি রেকর্ড ও জরিপ সংশোধনের নামে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার এক ভয়ঙ্কর প্রতারণা

1
3