editor

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬

“দেশের জ্বালানি খাত ও অর্থনৈতিক চাকা সচল রাখতে কয়লা আমদানী গ্রুপের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন”

সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা

“দেশের জ্বালানি খাত ও অর্থনৈতিক চাকা সচল রাখতে কয়লা আমদানী গ্রুপের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন”

7

উৎসবমুখর পরিবেশে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ২০২৫-২৬ইং সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগরস্থ ছালিম ম্যানশনের প্রধান কার্যালয়ে এই সবার আয়োজন করা হয়।
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি শ্রী চন্দন সাহার সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোঃ জাহাঙ্গীর মিয়া।
সভায় বিগত বছরের কার্যক্রমের বিবরণী তুলে ধরে ২০২৫-২৬ইং সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিক হোসেন।
উক্ত বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন গ্রুপের সাবেক সভাপতি মোঃ এমদাদ হোসেন ও ফালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ, সাবেক সহ. সাধারণ সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন ও আব্দুল হাসিম প্রমুখ।
সভায় অর্থ-সম্পাদক মোঃ জাকারিয়া ইমতিয়াজ জাকির ২০২৪-২৫ইং সালের অডিটকৃত হিসাব এবং ২০২৬-২৭ইং সালের সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট পেশ করেন। উপস্থিত সদস্যদের বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে অডিট রিপোর্ট ও বাজেট পাস করা হয়।
সভায় ২০২৫-২০২৬ইং সালের গ্রুপের হিসাব নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ সংক্রান্ত বিষয়ে সভায় আলোচনা করা হয়। আলোচনা ও পর্যালোচনা ক্রমে সর্বস্মতিতে গ্রুপের ২০২৫-২০২৬ইং সালের হিসাব নিরীক্ষার জন্য অডিটর হুদা হোসাইন এন্ড কোং, চাটার্ড একাউন্টেন্টস্ কে হিসাব নিরীক্ষক নিযোগ দানের সিদ্ধান্ত গৃহিত হয় এবং ২৫,০০০/-টাকা অডিট ফি ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়।
সভায় বক্তারা বলেন, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ অঞ্চলের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক সংগঠন। দেশের জ্বালানি খাত ও অর্থনৈতিক চাকা সচল রাখতে এই গ্রুপের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ব্যবসা-বাণিজ্যের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে কয়লা আমদানির ক্ষেত্রে বিদ্যমান আইনি বা প্রশাসনিক জটিলতাগুলো দূর করতে গ্রুপের পক্ষ থেকে জোরালো ভূমিকা রাখা প্রয়োজন।
সভার বিবিধ পর্বে ব্যবসায়ী নেতৃবৃন্দ গ্রুপের একটি স্থায়ী অফিস ঘর নির্মাণ, কয়লা ব্যবসাকে আরও গতিশীল করা এবং বকেয়া ভাঙ্গা এলসি’র বিল প্রাপ্তির ব্যাপারে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
সভার শেষাংশে সদ্য প্রয়াত গ্রুপের সাবেক সহ-সভাপতি প্রজেশ লাল দাস মন্টু বাবুর আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। একই সাথে অসুস্থ সিনিয়র নেতৃবৃন্দ হাজী মোঃ দিলওয়ার হোসেন, হাজী কলন্দ আলী, ফটিক চন্দ্র সাহা, মোহাম্মদ আলাউদ্দিন, শামস উদ্দিন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দের দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Sharing is caring!

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ব্যারিস্টার সালামকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাকের অভিনন্দন

ব্যারিস্টার সালামকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাকের অভিনন্দন

7 বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

‘ডা. জুবাইদা রহমান শুধু সিলেটবাসীর নন, সমগ্র দেশবাসীর গর্ব’ : মিফতাহ সিদ্দিকী

‘ডা. জুবাইদা রহমান শুধু সিলেটবাসীর নন, সমগ্র দেশবাসীর গর্ব’ : মিফতাহ সিদ্দিকী

1 জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে দোয়া মাহফিল ও অসহায়-ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী

“দেশের জ্বালানি খাত ও অর্থনৈতিক চাকা সচল রাখতে কয়লা আমদানী গ্রুপের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন”

“দেশের জ্বালানি খাত ও অর্থনৈতিক চাকা সচল রাখতে কয়লা আমদানী গ্রুপের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন”

1 উৎসবমুখর পরিবেশে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ২০২৫-২৬ইং সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ১২টায় সিলেট

বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানো এবং মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিলেটে বাসদ (মার্কসবাদী)-র মিছিল ও সমাবেশ

বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানো এবং মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিলেটে বাসদ (মার্কসবাদী)-র মিছিল ও সমাবেশ

2 অবিলম্বে জ্বালানি তেল-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশের

সরকার বিশেষ শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: উপ-পরিচালক মো: আব্দুর রফিক

সরকার বিশেষ শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: উপ-পরিচালক মো: আব্দুর রফিক

7 সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো: আব্দুর রফিক বলেছেন, বিশেষ শিশুরা আমাদের সমাজের কোনো বোঝা নয়, বরং সঠিক পরিচর্যা ও

টাকার ব্যাগে বন্দি প্রশাসন, দিনে ২ লাখে লাঠিয়াল,  ৩ লাখে সাংবাদিক, ২ লাখে নেতা কেনার ফান্ড

টাকার ব্যাগে বন্দি প্রশাসন, দিনে ২ লাখে লাঠিয়াল,  ৩ লাখে সাংবাদিক, ২ লাখে নেতা কেনার ফান্ড

6 দায় এড়াচ্ছে প্রশাসন, ক্ষোভ ওসির বিরুদ্ধে, তিন রুটে চলে সাম্রাজ্য, রক্তক্ষয়ী সংঘর্ষ, দিনে লাখ লাখ টাকার ‘ম্যানেজ ফান্ড’, বেপরোয়া চাঁদাবাজি ও নিষিদ্ধ

নকশী বাংলা ফাউন্ডেশন এর মাসব্যাপী বৃক্ষরোপণ

নকশী বাংলা ফাউন্ডেশন এর মাসব্যাপী বৃক্ষরোপণ

7 প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় (১৮ জুন বৃহস্পতিবার) সিলেট সদর

ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সিলেট জেলা ও মহানগর যুবদলের খাবার বিতরণ

ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সিলেট জেলা ও মহানগর যুবদলের খাবার বিতরণ

3 জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, সিলেটের কৃতি সন্তান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে

1
5