admin
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৬
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি ব্যারিস্টার সালামের এই মূল্যায়নের জন্য বিএনপি চেয়ারম্যানের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক বলেন, দলের তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন যোগ্য ও নিবেদিতপ্রাণ কর্মীকে রেডক্রিসেন্টের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব প্রদান করায় তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত।
অতীত স্মৃতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “ব্যারিস্টার আব্দুস সালাম ছাত্ররাজনীতি থেকে উঠে এসেছেন। তিনি সিলেট জেলা বিএনপির প্রথম নির্বাচিত কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। সেই একই কমিটিতে আমি নিজে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলাম। দীর্ঘদিনের পরীক্ষিত এই নেতা তাঁর নতুন দায়িত্বে সফল হবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
6 বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
5 জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে দোয়া মাহফিল ও অসহায়-ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী
6 উৎসবমুখর পরিবেশে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ২০২৫-২৬ইং সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ১২টায় সিলেট
7 অবিলম্বে জ্বালানি তেল-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশের
5 সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো: আব্দুর রফিক বলেছেন, বিশেষ শিশুরা আমাদের সমাজের কোনো বোঝা নয়, বরং সঠিক পরিচর্যা ও
5 দায় এড়াচ্ছে প্রশাসন, ক্ষোভ ওসির বিরুদ্ধে, তিন রুটে চলে সাম্রাজ্য, রক্তক্ষয়ী সংঘর্ষ, দিনে লাখ লাখ টাকার ‘ম্যানেজ ফান্ড’, বেপরোয়া চাঁদাবাজি ও নিষিদ্ধ
2 প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় (১৮ জুন বৃহস্পতিবার) সিলেট সদর
8 জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, সিলেটের কৃতি সন্তান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে