admin
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬
সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আগামী ২৭ জুন শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। ‘সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন, সিলেট বিভাগ’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের অবহেলা, বৈষম্য ও বঞ্চনার অবসান ঘটিয়ে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরির রাজস্বকরণের এক দফা দাবি আদায়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আন্দোলনের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে—“বৈষম্য দূর করো, ন্যায্য অধিকার নিশ্চিত করো; চাকরির রাজস্বকরণ এখনই চাই, এখনই চাই।”
উক্ত কর্মসূচিতে সংহতি প্রকাশ করে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’র চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং শাহপরান সরকারি কলেজ সিলেটের সাবেক অধ্যক্ষ ভূষণ চন্দ্র সরকারসহ সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার সুধীজনরা উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
সংগঠনের নেতৃবৃন্দ ও আন্দোলনকারী কর্মচারীরা জানান, দেশের সরকারি কলেজগুলোতে বছরের পর বছর ধরে বহু কর্মচারী অত্যন্ত স্বল্প বেতনে এবং মানবেতর উপায়ে বেসরকারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সেবা দিয়েও তারা সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। কর্মচারীদের স্পষ্ট বার্তা“এক দাবি এক সুর, রাজস্বকরণ এখনই দরকার”। চাকরি স্থায়ীকরণ ও রাজস্বকরণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ ও ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।
আগামী ২৭ জুনের মানববন্ধন কর্মসূচিকে সফল করতে এবং দীর্ঘস্থায়ী বৈষম্যের অবসান ঘটিয়ে এক দফা দাবি আদায়ে সিলেট বিভাগের সকল সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের যথাসময়ে শহীদ মিনারে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বলেছেন, বর্তমান যান্ত্রিক যুগে আমরা অনেকেই মা-বাবার অবদানের কথা ভুলে যাই। কিন্তু
3 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
3 পূজা উদযাপন পরিষদ শাহপরান থানার সম্মেলনে বক্তারা বলেছেন রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নির্ভর করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার উপর। তাই সমাজের
6 সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার প্রভাবে অনির্দিষ্টকালের
8 সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। 5 রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র
4 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে অবাধে
5 সিলেটের সীমান্তঘেঁষা কালিঘাট বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চোরাচালান ও অবৈধ পণ্য বাণিজ্যের অভিযোগ নতুন নয়। তবে স¤প্রতি স্থানীয়দের
8 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের কৃতি সন্তান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক