editor

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬

পিতা-মাতার ত্যাগ ও অবদানের কারণেই সন্তানরা সমাজে প্রতিষ্ঠিত হয়: সিসিক প্রশাসক কাইয়ূম চৌধুরী

সন্তানের অর্জনে গর্বিত মা-বাবা কে সম্মাননা জানালো এনজেএল ফাউন্ডেশন

পিতা-মাতার ত্যাগ ও অবদানের কারণেই সন্তানরা সমাজে প্রতিষ্ঠিত হয়: সিসিক প্রশাসক কাইয়ূম চৌধুরী

1

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বলেছেন, বর্তমান যান্ত্রিক যুগে আমরা অনেকেই মা-বাবার অবদানের কথা ভুলে যাই। কিন্তু এনজেএল ফাউন্ডেশনের এই আয়োজন আমাদের স্মরণ করিয়ে দেয় যে, পরিবারের মূল ভিত্তিই হলেন মা-বাবা। নতুন প্রজন্মের উচিত ক্যারিয়ার গড়ার পাশাপাশি মা-বাবার প্রতি দায়িত্বশীল হওয়া উচিত। তিনি বলেন,সমাজ থেকে বৃদ্ধাশ্রম কালচার দূর করতে এমন উদ্যোগ প্রতিটি জায়গায় হওয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, পিতা-মাতার ত্যাগ ও অবদানের কারণেই আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারি। তাঁদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। এনজেএল হাসপাতাল ও ফাউন্ডেশন মা-বাবাদের সম্মানিত করার যে ধারাবাহিক উদ্যোগ নিয়েছে, তা সত্যি প্রশংসনীয় যা সমাজকে এক ইতিবাচক বার্তা দেয়।

তিনি চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এনজেএল ফাউন্ডেশন এই মা-বাবা সম্মাননার এই পুণ্যময় আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রোববার (২১ জুন) বিকালে নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে এনজেএল হাসপাতাল ও ফাউন্ডেশন সিলেট এর উদ্যোগে ষষ্ঠ এনজেএল গর্বিত মা-বাবা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

1

‘সম্মান করি তাঁদের, যাঁদের কারণে আমরা আজকের আমি’ এই মহতী প্রতিপাদ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

8

এনজেএল হাসপাতাল ও ফাউন্ডেশনের চেয়ারম্যান দেশ বরেণ্য ইএনটি চিকিৎসক ডা. নূরুল হুদা নাঈম এর সভাপতিত্বে ও এলোহা অটিজম ডেভলপমেন্ট ফাউন্ডেশনের পরামর্শক রিফাত আরা রিফার পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অছুল আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন-নূর, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম. আতাউর রহমান পীর, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক গল্পকার সেলিম আউয়াল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনজেএল ফাউন্ডেশনের সদস্য সচিব এডভোকেট এডভোকেট রেজাউল করিম তালুকদার,শুভেচ্ছা বক্তব্য রাখেন এনজেএল গর্বিত মা-বাবা সম্মাননা অনুষ্ঠানের সদস্য সচিব, সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক-১ -এডিশনাল পিপি এডভোকেট আব্দুল মুকিত অপি।

3

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাবিপ্রবির শিক্ষক জোবেদা কনক খান, এনেস্থিসিয়া বিশেষজ্ঞ ডা.হোসেন আহমদ রুবেল, সিনিয়র আইনজীবী এডভোকেট মাসুক আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফয়জুর রহমান।

এবার যে ৬ পরিবারের পিতা-মাতাকে সম্মাননা দেয়া হলো তারা হলেন, দেবল সরকারের পিতা: রসরাজ সরকার, মাতা: মালতী রানী সরকার, ডা. এম এম আওয়াল চৌধুরী পিতা মরহুম মো: আব্দুল মুছাত্তয়ীর চৌধুরী, মাতা: রহিমা বেগম, ডা. সাইয়েদা তাসনিম চৌধুরীর পিতা: সৈয়দ মতিউর রহমান, মাতা: মোছা: মাজেদা বেগম, শেখ মোহাম্মদ সুজাদুল হকের পিতা: মরহুম শেখ মো: আতীব আলী, মাতা: মাজেদা আক্তার, ঝুমা রানী পাল শিমু এর পিতা: মরহুম মিন্টু পাল, মাতা: সন্ধ্যা রানী পাল, ডা. আব্দুল হাফিজ শাফির পিতা: মো: আব্দুর রকিব জাহাঙ্গীর, মাতা মনোয়ারা বেগম।

3

অনুষ্ঠানে মা-বাবাদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপস্থিত সন্তানদের পক্ষ থেকেও মা-বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করায় অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্য থেকে বক্তব্য রাখেন সৈয়দ মতিউর রহমান ও সন্ধ্যা রানী পাল।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পিতা-মাতার ত্যাগ ও অবদানের কারণেই সন্তানরা সমাজে প্রতিষ্ঠিত হয়: সিসিক প্রশাসক কাইয়ূম চৌধুরী

পিতা-মাতার ত্যাগ ও অবদানের কারণেই সন্তানরা সমাজে প্রতিষ্ঠিত হয়: সিসিক প্রশাসক কাইয়ূম চৌধুরী

2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বলেছেন, বর্তমান যান্ত্রিক যুগে আমরা অনেকেই মা-বাবার অবদানের কথা ভুলে যাই। কিন্তু

সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে ২৭ জুন মানববন্ধন

সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে ২৭ জুন মানববন্ধন

7 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা সম্মেলন সম্পন্ন

পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা সম্মেলন সম্পন্ন

1 পূজা উদযাপন পরিষদ শাহপরান থানার সম্মেলনে বক্তারা বলেছেন রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নির্ভর করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার উপর। তাই সমাজের

সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

4 সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার প্রভাবে অনির্দিষ্টকালের

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

6 সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। 4 রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র

প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জাহাঙ্গীরনগরে পাহাড় কাটার উৎসব

প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জাহাঙ্গীরনগরে পাহাড় কাটার উৎসব

5 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে অবাধে

কালিঘাটের কথিত চোরাচালান সিন্ডিকেট কার ছত্রছায়ায় চলছে কোটি টাকার বাণিজ্য?

কালিঘাটের কথিত চোরাচালান সিন্ডিকেট কার ছত্রছায়ায় চলছে কোটি টাকার বাণিজ্য?

1 সিলেটের সীমান্তঘেঁষা কালিঘাট বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চোরাচালান ও অবৈধ পণ্য বাণিজ্যের অভিযোগ নতুন নয়। তবে স¤প্রতি স্থানীয়দের

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

4 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের কৃতি সন্তান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

1
7