editor
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬
সিলেট সদর উপজেলার ৬ নং টুকের বাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় দেদারসে চলছে পাহাড় ও টিলা কাটার মহোৎসব। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাহাড়ের মাটি কেটে বিভিন্ন স্থানে পাচার করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
বর্ষা মৌসুমেও এই ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকায় যেকোনো সময় বড় ধরনের পাহাড় ধস, ভূমিক্ষয় ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে মারাত্মক হুমকির মুখে পড়েছে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য।
স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগ, এই পাহাড় ও টিলা কাটার নেপথ্য মূলহোতা হিসেবে স্থানীয় হাফিজ মেম্বারের নাম বেশ জোরেশোরে আলোচনায় রয়েছে। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বেই একটি শক্তিশালী সিন্ডিকেট এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া মাঠ পর্যায়ে মাটি কাটা ও পরিবহনের সাথে সরাসরি জড়িত হিসেবে ড্রাইভার মিনাল, মতিন মিয়া, বিরাজুল, মুহিবুর এবং শ্রমিক ইকবাল, রাজু মিয়া ও রুবেল মিয়ার নাম স্থানীয়দের মুখে মুখে ঘুরছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রভাবশালী এই চক্রটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে, কিংবা ম্যানেজ করে প্রতিনিয়ত টিলা কেটে সাবাড় করছে। বর্তমানে বর্ষা শুরু হওয়ায় পাহাড় ধসের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন তারা। অবিলম্বে এই পাহাড় কাটা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
পরিবেশ সচেতন মহলের মতে, নির্বিচারে পাহাড় ও টিলা কাটা শুধু একটি নির্দিষ্ট এলাকার সমস্যা নয়, এটি পুরো অঞ্চলের পরিবেশগত ভারসাম্যের জন্য দীর্ঘমেয়াদী হুমকি। বর্ষায় পাহাড় ধসের মতো ভয়াবহ বিপর্যয় এড়াতে দ্রুত এই অভিযোগের একটি নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি।
এদিকে, স্থানীয়দের অভিযোগে যাদের নাম উঠে এসেছে, তাদের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকেই পাওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল।
7 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন
3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত
1 সিলেট সদর উপজেলার ৬ নং টুকের বাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় দেদারসে চলছে পাহাড় ও
2 সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারতীয় চোরাচালান পণ্য থেকে ডিবি পুলিশের নাম ব্যবহার করে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে ফারুক (ওরফে
2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বলেছেন, বর্তমান যান্ত্রিক যুগে আমরা অনেকেই মা-বাবার অবদানের কথা ভুলে যাই। কিন্তু
6 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
7 পূজা উদযাপন পরিষদ শাহপরান থানার সম্মেলনে বক্তারা বলেছেন রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নির্ভর করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার উপর। তাই সমাজের
6 সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার প্রভাবে অনির্দিষ্টকালের