editor
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ক্লাবটি সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির স্থাপন করেছে।
তিনি আরও বলেন, নেতৃত্বের পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমি আশা করি, নতুন কমিটির যোগ্য ও গতিশীল নেতৃত্ব আগামী দিনে এই ক্লাবের সেবামূলক কার্যক্রম আরও বেগবান এবং বিস্তৃত হবে। সমাজ গঠনে এবং সিলেটের উন্নয়নে এপেক্স ক্লাব আরও জোরালো ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
রোববার (২১ জুন) সন্ধ্যায় নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলে এপেক্স ক্লাব অব সিলেট-এর ৫৮তম পালাবদল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার আশ্বাস দেন এবং সিলেটের সার্বিক উন্নয়নে সরকারের সদিচ্ছার কথা উল্লেখ করেন।
দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করনে সদ্য বিদায়ী ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান শেখ সাব্বির আহমদ।
দ্বিতীয় পর্বে নবনির্বাচিত প্রেসিডেন্ট এপেক্সিয়ান আহমেদ সুলেমানের সভাপতিত্বে পালাবাদল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের এনভিপি এপেক্সিয়ান অ্যাডভোকেট মাসুম আহমদ, পিএনপি এপেক্সিয়ান সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: আসাদুজ্জামান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান অ্যাডভোকেট একেএম শমিউল আলম, এপেক্সিয়ান আক্তার হুসেন খান, জেলা-৪ গভর্নর এপেক্সিয়ান সিরাজুল ইসলাম, লাইফ মেম্বার এপেক্সিয়ান এম এ হান্নান।
বক্তব্য রাখেন সদ্য অতীত জেলা-৪ গভর্নর এপেক্সিয়ান অ্যাডভোকেট জয়ন্ত চন্দ্র ধর, এপেক্সিয়ান শাহেদুর রহমান, এপেক্সিয়ান আহমদ জাকারিয়া, অতীত সভাপতি এপেক্সিয়ান এমদাদুর রহমান, এপেক্সিয়ান মো: মুস্তাফিজুর রহমান, এপেক্সিয়ান এস এ শফি, এপেক্সিয়ান কয়েছ আহমদ, সদ্য অতীত সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট সলমান উদ্দিন, এপেক্সিয়ান আশীষ রায়, এপেক্সিয়ান এটিএম ফয়েজ, এপেক্সিয়ান অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এপেক্সিয়ান এটিএম তারেক, এপেক্সিয়ান দিলশাদ মিয়া, এপেক্সিয়ান জহিরুল ইসলাম মিশু, এপেক্সিয়ান কবির আহমদ এবং এপেক্সিয়ান অ্যাডভোকেট তাজ রিহান জামান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন এপেক্সিয়ান জুলফিকার আলী এবং আইডিয়াল অব এপেক্স পাঠ করেন এপেক্সিয়ান জিয়াউল হক বাপ্পী। প্রধান অতিথির জীবন বৃত্তান্ত পাঠ করেন এপেক্সিয়ান মো: মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিকে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার দেওয়া হয়।
1 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন
8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত
8 সিলেট সদর উপজেলার ৬ নং টুকের বাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় দেদারসে চলছে পাহাড় ও
8 সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারতীয় চোরাচালান পণ্য থেকে ডিবি পুলিশের নাম ব্যবহার করে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে ফারুক (ওরফে
4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বলেছেন, বর্তমান যান্ত্রিক যুগে আমরা অনেকেই মা-বাবার অবদানের কথা ভুলে যাই। কিন্তু
8 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
7 পূজা উদযাপন পরিষদ শাহপরান থানার সম্মেলনে বক্তারা বলেছেন রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নির্ভর করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার উপর। তাই সমাজের
2 সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার প্রভাবে অনির্দিষ্টকালের