editor
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬
আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় বিশিষ্ট কমিউনিটি সংগঠক, ক্যালিফোর্নিয়া জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা সৈয়দ নাসির উদ্দীন জেবুল-কে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
বুধবার (২৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী।
এক অভিনন্দন বার্তায় নবগঠিত কেবিনেটের সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলা হয় “সৈয়দ নাসির উদ্দীন জেবুল একজন অত্যন্ত দক্ষ ও নিষ্ঠাবান সংগঠক। ক্যালিফোর্নিয়া জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি হিসেবে তিনি সফলভাবে দায়িত্ব পালন করে প্রবাসীদের ঐক্যবদ্ধ রেখেছেন। আমাদের বিশ্বাস, বাফলার সাধারণ সম্পাদক হিসেবে তার এই নতুন নেতৃত্ব প্রবাসে বাংলাদেশীদের অধিকার রক্ষা, সংস্কৃতির বিকাশ এবং দেশের মাটিতে আর্তমানবতার সেবায় বাফলার কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমরা নবগঠিত কমিটির সকলের সাফল্য কামনা করি।”
উল্লেখ্য (বাফলা) বিভিন্ন বাংলাদেশী পেশাজীবী ও প্রবাসীদের ২৭টি সংগঠনের সমন্বয়ে একটি ফেডারেশন এতে বাংলাদেশী ডাক্তার এসোসিয়েশন, ইঞ্জিনিয়ার এসোসিয়েশন, সাবেক সেনা কর্মকর্তা এসোসিয়েশন সহ বাংলাদেশী বিভিন্ন জেলার সংগঠনগুলো সদস্য।
বাফলা ফেডারেশন বাংলাদেশে আর্ত মানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্যারেড আয়োজন করে। বিজ্ঞপ্তি
2 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
3 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
3 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
1 শাল্লা প্রতিনিধি: 5 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
1 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
8 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
5 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর
3 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।