editor
প্রকাশিত: 7:19 PM, June 24, 2026
প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আলহাজ্জ মনসুর আহমদ লস্কর যৌথ স্বাক্ষরে ২৯ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সানি সুমন আহমেদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দিলদার মিয়া।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি নাজমুল হুদা নাজ, আমিরুল হক, রুহেল আহমেদ, আবুল কালাম, এনামুল হক, নজরুল ইসলাম, লুকমান হুসেন, সহ-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, বদরুল আমিন, সহ-সংগঠনিক সম্পাদক মাহাথির মামুন, তথ্য ও প্রচার সম্পাদক আলমগীর হাসান ফারুকী, কোষাধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মৌলাদ হাসান, দপ্তর সম্পাদক ছালেহ আহমেদ, সহ-দপ্তর সম্পাদক বিলাল আহমেদ, শ্রম ও পেশাজীবী সম্পাদক আকমল হুসেইন খান, ধর্ম ও প্রবাসী বিষয়ক সম্পাদক হাফিজ সাদিক আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা পারুল বেগম, শাহানা আক্তার, শিফা আক্তার, শাহ তাবাসসুম বিন্ত, সদস্য জাকির হোসেন চৌধুরী, ছালেহ আহমেদ, বিলাল আহমেদ এবং খালেদ আহমেদ।
পর্তুগাল শাখার নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্জ মনসুর আহমদ লস্কর। এক যৌথ বার্তায় কেন্দ্রীয় নেতৃদ্বয় বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবগঠিত এই কমিটির বলিষ্ঠ ও সঠিক নেতৃত্বে পর্তুগালে বসবাসরত সকল প্রবাসী এবং সিলেট বিভাগবাসীর ন্যায্য দাবি-দাওয়া আদায়ে পর্তুগাল শাখা আগামীতে অগ্রণী ও বলিষ্ঠ ভূমিকা পালন করবে। একই সাথে তাঁরা কমিটির সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এদিকে পর্তুগালে নতুন এই কমিটি গঠিত হওয়ায় ইউরোপের বিভিন্ন দেশে সক্রিয় থাকা অন্যান্য প্রবাসী সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দও নবগঠিত কমিটির কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
2 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
8 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
6 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
8 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
7 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
7 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা