editor
প্রকাশিত: 8:39 PM, June 25, 2026
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার (২৫ জুন) ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট জেলা স্টেডিয়াম ভেন্যুতে আয়োজিত এই প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মাসব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে জেলার অনূর্ধ্ব-১৫ বয়সের উদীয়মান অ্যাথলেটরা অংশ নেয়। অত্যন্ত সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে অফিশিয়াল সনদপত্র প্রদান করা হয়।
সিলেট জেলা ক্রীড়া অফিসার এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য মো: নূর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ অ্যাথলেটদের অনুপ্রাণিত করেন ক্রীড়া সংগঠক ও সিনিয়র অ্যাথলেটিক্স প্রশিক্ষক দীপাল কুমার সিংহ, ক্রীড়া সংগঠক ও রেফারি আব্দুল মুকিত রাজন, প্রমীলা কোচ তানিয়া রহমান, ক্রীড়া প্রশিক্ষক নাসির হোসেইন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।
সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো: নূর হোসেন বলেন, তৃণমূল পর্যায় থেকে দক্ষ অ্যাথলেট তৈরি করতে এই ধরনের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিয়ে তরুণ প্রজন্ম যেন নিজেদের পাশাপাশি পরিবারের জন্য নির্ভরযোগ্য ভরসা হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই সরকার ও ক্রীড়া পরিদপ্তর কাজ করে যাচ্ছে। সনদপ্রাপ্ত তরুণ অ্যাথলেটরা আগামীদিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিলেটের সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন