admin
প্রকাশিত: 9:30 PM, December 20, 2020
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলা তথ্য ছাত্রদলের সাবেক সহ-সভাপতি প্রভাষক সাদিরুজ্জামান খান জুসেফ (৩৩) ভারতের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ নভেম্বর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব বানিয়াচং জনাব আলী সরকারি কলেজ মাঠে ২য় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মধুখানী মহল্লার মরহুম বশিরুজ্জামান খানের ছেলে, মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাদিরুজ্জামান খান জুসেফ এর জানাযার প্রাক্কালে মরহুমের জীবনী নিয়ে আলোচনা করেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইকবাল হোসেন খান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন, বিএনপিঁ নেতা সেখ বশির আহমেদ, জেলা যুবদল সহ-সভাপতি এমদাদ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন।
জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অন্যান্য পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মুসল্লিগণ অংশ গ্রহণ করেন।
জানাযাপূর্ব আলোচনায় ডা. সাখাওয়াত হোসেন জীবন বলেন- সাদিরুজ্জামান খান জুসেফ ছিল বিএনপির একজন নিবেদিত কর্মী। সে একজন মজলুম ছাত্রনেতা।যে কোন যৌক্তিক ও গণতান্ত্রিক আন্দোলনে সে সামনের সারিতে থেকে অগ্রণি ভূমিকা রাখতো। যে কারনে সে বহুবার কারাভোগ করেছে এবং সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছে।সর্বশেষ গত জাতীয় সংসদ নির্বাচনের দিন সরকার দলীয় ক্যাডাররা তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুত্বর আহত করে এবং মৃত্যুর দিকে ঠেলে দেয়। তিনি বলেন- সাদিরুজ্জামান খান জুসেফ এর মতো একজন মজলুম ছাত্রনেতাকে হারিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রত্যেক নেতাকর্মী আজ ব্যথাতুর হয়ে পড়েছে। তার শূণ্যতা পূরণ হবার নয়।
উল্লেখ্য, গত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে ভোট কেন্দ্রে সরকার দলীয় ক্যাডাররা সাদিরুজ্জামান খান জুসেফকে নির্মমভাবে পিটিয়ে মারাত্নক আহত করে।দীর্ঘ দিন চিকিৎসার ফলে সুস্থ হলেও নিয়মিত চিকিৎসা নিতে হতো তাকে। কিছুদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের সিএমসি হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নেতৃবৃন্দ মরহুম সাদিরুজ্জামান খান জুসেফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন