editor
প্রকাশিত: 9:16 PM, June 25, 2026
সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টায় সমিতির কার্যালয়ে প্রার্থীদের হাতে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিনসহ এডহক কমিটির সদস্যরা।
আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে মোট ২৮জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করার কথা থাকলেও একজন প্রার্থী দপ্তর সম্পাদক পদ থেকে আব্দুল করিম সাচ্চু তার প্রার্থীতা প্রত্যাহার করেন এবং বিনা প্রতিদ্বন্দিতায় ৭জন প্রার্থী নির্বাচিত হয়েছে।
তাই আগামী নির্বাচনে মোট ২০জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দিতা করবেন। সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে মোঃ আমির হোসেন চেয়ার ও মোঃ আব্দুস সাত্তার ছাতা, সহ-সভাপতি পদে ৫ জন প্রার্থীর মধ্যে মোঃ আব্দুর রউফ মোবাইল, হাঃ মোহাম্মদ মুহিবুর রহমান টেবিল, মোঃ জুবের আহমদ জুবেল বাই সাইকেল, মোহাম্মদ সাইদুল ইসলাম কাপ-পিরিচ, মোঃ কাউছার আহমদ বাস-গাড়ি, সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে আব্দুল বাসিত মহসিন আম, হাবিবুর রহমান আনারস ও আজাদ রহমান ডাব, সহ-সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে মোঃ বেলাল আহমদ কম্পিউটার, মোঃ কাহার মিয়া টিউবঅয়েল, মোঃ উসমান জালালী জাকির কেটলি, সিতু রঞ্জন দে হাতপাখা, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জনের মধ্যে মোঃ ওয়াহীদুজ্জামান হারিকেন, মোঃ মানিক মিয়া চশমা, মোঃ আব্দুল হাসান ফুটবল, হুসাইন আহমদ মাসুম বটগাছ, সমাজকল্যাণ সম্পাদক পদে ২ জন প্রার্থীর মধ্যে মোঃ সোলেমান হোসেন বই, মোঃ বশির আহমদ দোয়াত-কলম প্রতীক পেয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক মিয়া, কোষাধ্যক্ষ সৈয়দ জাহাঙ্গীর আলম, ধর্ম সম্পাদক মোঃ ইমরুল হাসান (জাফরী), দপ্তর ও প্রচার সম্পাদক আলেক আহমদ, কার্যকরী সদস্য মোঃ ওমর আলী, মোঃ হাবিবুর রহমান তালুকদার ও মোঃ জামাল আহমদ।
সহকারি নির্বাচন কমিশনার আব্দুর রাজ্জাক রাজনের পরিচালনায় প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডহক কমিটির যুগ্ম সদস্য সচিব ওসমান গণি, সহকারি নির্বাচন কমিশনার রুবেল বক্স, সেলিম আহমদ শিবলী, আজিজ খান সজিব, সিনিয়র সদস্য ননি গোপাল দত্ত, বলাই দত্ত প্রমুখ।
নির্বাচনকে সফল ও স্বার্থক করে তুলতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিনসহ এডহক কমিটির সদস্যরা। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন