editor
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬
যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে স্বদেশে প্রত্যাবর্তন করায় তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার (২৬ জুন) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।
ছাত্রদল নেতা ইশতিয়াক রহমান রাজুর নেতৃত্বে বিমানবন্দরে মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। আব্দুল কাদির সমছু বিমানবন্দর থেকে বের হওয়ার পর শত শত মোটরসাইকেলের এই বহর তাঁকে প্রটোকল দিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসায় নিয়ে আসে।
এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা রনি, রকি, খাইরুল, রাসেল, পারভেজ, শাহিন, ফারহান, সিদ্দিক, জামিল, সোয়েব, নাহিদ সহ সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অভ্যর্থনা শেষে আব্দুল কাদির সমছু নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করে যাওয়ার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি
1 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
1 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
7 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
5 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
8 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
5 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
2 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার