admin

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

অস্ত্র ও হত্যাচেষ্টা মামলার আসামি সেলিম গ্রেফতার

অস্ত্র ও হত্যাচেষ্টা মামলার আসামি সেলিম গ্রেফতার

3

সিলেটের এসএমপি এয়ারপোর্ট থানা এলাকার চাঞ্চল্যকর অস্ত্র আইন এবং গুরুতর আঘাত ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মো: সেলিম মিয়া (৩৯)-কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টায় এয়ারপোর্ট থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম পীরমহল্লাস্থ নিজ বাসস্থান থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত সেলিম মিয়া পশ্চিম পীরমহল্লা (পাহাড়ডিকা-১৯) এলাকার মো: তেরা মিয়ার পুত্র।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ধৃত আসামি সেলিম মিয়ার বিরুদ্ধে এসএমপি এয়ারপোর্ট থানায় অস্ত্র আইন ও পেনাল কোডের বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গত ২৬ এপ্রিল একটি অস্ত্র মামলা এবং গত ২১ মে ২০২৬ তারিখের একটি সঙ্ঘবদ্ধ মারপিট, ছিনতাই ও হত্যাচেষ্টা মামলায় সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল।

4

গত ২৬ এপ্রিল এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে পীরমহল্লা এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে বিপুল পরিমাণ দেশীয় রামদা, চালুর কুড়াল এবং জিআই পাইপ উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত প্রধান আসামি মো: হাসান আহমদের স্বীকারোক্তি ও তদন্তের ভিত্তিতে ল্যাংড়া সেলিমকে অস্ত্র মজুদকারী ও সহযোগী হিসেবে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯/২০ ধারায় দায়েরকৃত মামলায় (মামলা নং-২২/৬৪) এজাহারনামীয় ২নং পলাতক আসামি করা হয়।

গত ২১ মে ২০২৬ তারিখ রাতে পশ্চিম পীরমহল্লা কেন্দ্রীয় জামে মসজিদের গেটের সামনে মোহাম্মদ রহিম উদ্দিন নামের এক ব্যক্তির ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সঙ্ঘবদ্ধ হামলা চালানো হয়। ভুক্তভোগীকে গুরুতর জখম করে নগদ ২ লক্ষ টাকা লুটে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় (মামলা নং-৩০/১১৭, ধারা-৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড) ল্যাংড়া সেলিম ১নং এজাহারনামীয় প্রধান আসামি ছিল।

2

দীর্ঘদিন পুলিশি চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকার পর, গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসএমপি এয়ারপোর্ট থানার সাব-ইনস্পেক্টর ও তদন্তকারী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল তার অবস্থান নিশ্চিত করে। এরপর অত্যন্ত সতর্কতার সাথে ঘেরাওপূর্বক তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

8

এয়ারপোর্ট থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে এবং মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের তথ্য উদঘাটনের জন্য প্রয়োজনে রিমান্ডের আবেদন করা হতে পারে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

3

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’ মহানগর শাখার পরিচিতি সভা : দুর্নীতি ও দেশদ্রোহিতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’ মহানগর শাখার পরিচিতি সভা : দুর্নীতি ও দেশদ্রোহিতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

5 দুর্নীতি ও দেশদ্রোহী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন “আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। রবিবার (২৮ জুন)

বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরী আর নেই

বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরী আর নেই

4 বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেটের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী

শাহজালাল মাজারের জবাবদিহি ও সাবেক ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে সিলেটে সমাবেশ ও রাস্তা অবরোধ

শাহজালাল মাজারের জবাবদিহি ও সাবেক ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে সিলেটে সমাবেশ ও রাস্তা অবরোধ

2 হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়ের সঠিক হিসাব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সিলেটের সাবেক সফল জেলা প্রশাসক (ডিসি)

অস্ত্র ও হত্যাচেষ্টা মামলার আসামি সেলিম গ্রেফতার

অস্ত্র ও হত্যাচেষ্টা মামলার আসামি সেলিম গ্রেফতার

7 সিলেটের এসএমপি এয়ারপোর্ট থানা এলাকার চাঞ্চল্যকর অস্ত্র আইন এবং গুরুতর আঘাত ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

2 সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৮

নগরীতে জালালাবাদ ইমাম সমিতির মানববন্ধন  হাফিজ নাঈমকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে

নগরীতে জালালাবাদ ইমাম সমিতির মানববন্ধন হাফিজ নাঈমকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে

8 ফ্যাসীবাদী আমলের দায়ের করা ষড়যন্ত্রমূলক সুরঞ্জিত সেনগুপ্ত হত্যার চেস্টা মামলায় হাফিজ সৈয়দ নাঈম আহমদকে মৃত্যুদন্ড রায় দেওয়ার প্রতিবাদে জালালাবাদ

চাইনিজ উশু ফাইটার স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে বেল্ট ও সনদপত্র বিতরণ

চাইনিজ উশু ফাইটার স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে বেল্ট ও সনদপত্র বিতরণ

3 বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের কৃতি উশু খেলোয়াড়দের মাঝে বেল্ট প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘চাইনিজ উশু

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: কয়েস লোদী

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: কয়েস লোদী

6 প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে এক বৃক্ষরোপণ

1
8