editor
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬
বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেটের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজারস্থ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর গ্রামের বাড়ি ছাতক থানা সিংচাপইড় জমিদার বাড়ি।
মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে দরগা কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে বড় ছেলে মুফতী দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী ও ছোট ছেলে দেওয়ান আসাদ রাজা চৌধুরী ও পাঁচ মেয়ে সহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরী দীর্ঘদিন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি সিলেটের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নিয়াজ মোহাম্মদ আজিজুল করিমের শ্বশুর ছিলেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ব্যবসায়ী ও সুধী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
4 দুর্নীতি ও দেশদ্রোহী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন “আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। রবিবার (২৮ জুন)
8 বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেটের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী
8 হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়ের সঠিক হিসাব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সিলেটের সাবেক সফল জেলা প্রশাসক (ডিসি)
5 সিলেটের এসএমপি এয়ারপোর্ট থানা এলাকার চাঞ্চল্যকর অস্ত্র আইন এবং গুরুতর আঘাত ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক
8 সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৮
3 ফ্যাসীবাদী আমলের দায়ের করা ষড়যন্ত্রমূলক সুরঞ্জিত সেনগুপ্ত হত্যার চেস্টা মামলায় হাফিজ সৈয়দ নাঈম আহমদকে মৃত্যুদন্ড রায় দেওয়ার প্রতিবাদে জালালাবাদ
3 বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের কৃতি উশু খেলোয়াড়দের মাঝে বেল্ট প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘চাইনিজ উশু
3 প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে এক বৃক্ষরোপণ