admin
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬
দুর্নীতি ও দেশদ্রোহী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন “আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। রবিবার (২৮ জুন) বিকেল ৪টায় নগরীর লামাবাজারস্থ একটি হোটেলের হল রুমে সংগঠনের সিলেট মহানগর শাখার এক পরিচিতি সভায় বক্তারা এই হুঁশিয়ারি দেন।
সিলেট মহানগর জুলাই যোদ্ধা কমিটির আহবায়ক আব্দুল সালাম টিপুর সভাপতিত্বে ও সমন্বয়কবৃন্দের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জুলাই যোদ্ধা কমিটির সমন্বয়ক এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফছর খান, মহানগর ছাত্রদলের সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।
বক্তব্যের শুরুতেই আহবায়ক আব্দুস সালাম টিপু ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব দেশপ্রেমের প্রশংসা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আজ স্বৈরাচারমুক্ত হয়েছে। তবে এই অর্জনকে ধরে রাখতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
তিনি দৃঢ়তার সাথে আরও বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হবে দেশে দুর্নীতি ও দেশদ্রোহী কার্যক্রম রুখে দেওয়া।”
ফ্যাসিবাদী দোসরদের সতর্ক করে তিনি বলেন, কোনোভাবেই দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করা যাবে না। অস্থিতিশীলতা তৈরির যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে আবারও রাজপথে নামতে জনগণ প্রস্তুত রয়েছে।
পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে আরও অংশগ্রহণ করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হাসান সাগর, যুগ্ম আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, মাহবুব হোসেন, খান মোহাম্মদ সামি, সুজন আহমদ, ফজলু মিয়া, মুস্তাকিম, সদস্য সচিব মাহমুদুল হাসান সাগর, আসাদুজ্জামান, সুমন রায় প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ জুন ২০২৬ তারিখে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মোঃ আল মিরাজ এই সিলেট মহানগর কমিটির অনুমোদন প্রদান করেন।
4 দুর্নীতি ও দেশদ্রোহী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন “আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। রবিবার (২৮ জুন)
8 বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেটের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী
6 হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়ের সঠিক হিসাব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সিলেটের সাবেক সফল জেলা প্রশাসক (ডিসি)
4 সিলেটের এসএমপি এয়ারপোর্ট থানা এলাকার চাঞ্চল্যকর অস্ত্র আইন এবং গুরুতর আঘাত ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক
1 সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৮
4 ফ্যাসীবাদী আমলের দায়ের করা ষড়যন্ত্রমূলক সুরঞ্জিত সেনগুপ্ত হত্যার চেস্টা মামলায় হাফিজ সৈয়দ নাঈম আহমদকে মৃত্যুদন্ড রায় দেওয়ার প্রতিবাদে জালালাবাদ
4 বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের কৃতি উশু খেলোয়াড়দের মাঝে বেল্ট প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘চাইনিজ উশু
1 প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে এক বৃক্ষরোপণ