editor

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬

আন্তর্জাতিক এআই ও সিকিউরিটি সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন সিলেটের মছনুল করিম চৌধুরী

আন্তর্জাতিক এআই ও সিকিউরিটি সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন সিলেটের মছনুল করিম চৌধুরী

7

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তা প্রযুক্তির বৈশ্বিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন দেশের শীর্ষ নিরাপত্তা পন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান মো: মছনুল করিম চৌধুরী। আগামী ২-৩ জুলাই জাপানের ওসাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

দুই দিনব্যাপী এই মেগা সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি উদ্যোক্তা, বহুজাতিক প্রতিষ্ঠানের ব্যবসায়ী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকেরা অংশ নেবেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহার, সাইবার নিরাপত্তা, ডেটা প্রাইভেসি, ডিজিটাল অবকাঠামো, স্মার্টস্পতি শিল্প, ক্লাউড প্রযুক্তি এবং ভবিষ্যৎ প্রযুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

3

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি গ্লোবাল ট্রেড করপোরেশনের সিইও ও বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান মো: মছনুল করিম চৌধুরী আন্তর্জাতিক প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

2

বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট ব্রাঞ্চের নেতৃবৃন্দ বলেন, এই সফরের মাধ্যমে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় শিল্পখাতের অংশীদারিত্ব গড়ে তোলা, উন্নত প্রযুক্তি বিনিময় এবং আন্তর্জাতিক বাজারে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করাই তাঁদের মূল লক্ষ্য। একই সঙ্গে বাংলাদেশের প্রযুক্তি খাতকে বৈশ্বিক উদ্ভাবনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই সফরের ধারাবাহিকতায় বাংলাদেশে তাদের এআই সিকিউরিটি সল্যুশনের কার্যক্রম আরও বড় পরিসরে সমপ্রসারণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এআই ও সাইবার নিরাপত্তা বর্তমানে বিশ্ব অর্থনীতি, শিল্প ও বাণিজ্যের অন্যতম প্রধান চালিকাশক্তি। ফলে এ ধরনের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ দেশের প্রযুক্তি খাতের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করে। এর মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা ও উদ্ভাবনী উদ্যোগ সমপ্রসারণের সুযোগ সৃষ্টি হবে, যা সামগ্রিকভাবে দেশের ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর শিল্পের টেকসই বিকাশে সুদূরপ্রসারী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

3

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা: এসএমপি কমিশনার

শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা: এসএমপি কমিশনার

8 সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেছেন, শিক্ষকরা

আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি: প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি: প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটকে একটি সুপরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

3 সৃজনশীলতা, সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে সিলেটে পথচলা শুরু করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট। এ লক্ষ্যে

রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন: ব্যারিস্টার আবদুস সালাম

রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন: ব্যারিস্টার আবদুস সালাম

3 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আবদুস সালাম বলেছেন, রেড ক্রিসেন্ট কোনো সাধারণ সংস্থা নয়, এটি আর্তমানবতার সেবায়

রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

2 পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মনে প্রকৃতির প্রতি ভালোবাসা ও বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজ-এর

আন্তর্জাতিক এআই ও সিকিউরিটি সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন সিলেটের মছনুল করিম চৌধুরী

আন্তর্জাতিক এআই ও সিকিউরিটি সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন সিলেটের মছনুল করিম চৌধুরী

3 কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তা প্রযুক্তির বৈশ্বিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে

সিলেটে নতুন ডিসি রেজা হাসান

সিলেটে নতুন ডিসি রেজা হাসান

8 সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু.

জাহাঙ্গীরনগরে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেটের দৌরাত্ম্য, থানায় জিডি

জাহাঙ্গীরনগরে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেটের দৌরাত্ম্য, থানায় জিডি

3 সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও শুরু হয়েছে প্রকাশ্য পাহাড়

1
5